চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহরণের এক বছর পর রোহিঙ্গা মাঝির লাশ উদ্ধার, আটক ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ন ১৯, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অপহরণের এক বছর পর রোহিঙ্গা মাঝির লাশ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) ৮। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন: মো. ইসলাম (২২), আবদুল মোন্নাফ (২৬) এবং মো. ইলিয়াস (২৮)।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন ৮ এর অধিনায়ক পুলিশ সুপার সিহাব কায়সার খান শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উখিয়ার হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প-১৪ হাকিমপাড়া ই/৩ ব্লকে মাঝি ও ভলান্টিয়ারদের সমন্বয়ে ব্লক রেইড পরিচালনা করে ৩ রোহিঙ্গা দুষ্কৃতিকারীকে আটক করা হয়। এসময় জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে এ বছর জানুয়ারি মাসে সাব-মাঝি সৈয়দ আমীনকে (৪০) অপহরণ করে ক্যাম্প-১৪ তে নিয়ে আসে। অপহরণের পর তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৮০ হাজার টাকা দাবি করে। মুক্তিপণ না পেয়ে আরও ২০/২৫ জন দুষ্কৃতিকারী মিলে তাকে হত্যা করে ক্যাম্প-১৪ এর প্রাক্তন মাঝি ইয়াকুব এর পরিত্যক্ত ঘরের মেঝেতে লাশ পুঁতে রাখে।

এসপি সিহাব কায়সার জানান: শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্প-১৪ এর সিআইসিসহ থানা পুলিশের উপস্থিতিতে ইয়াকুব মাঝির ঘর থেকে লাশ উত্তোলন করা হয়। লাশের পরনে থাকা কাপড়, বেল্ট ও মাথার চুল দেখে স্বামীর লাশ শনাক্ত করেন তার স্ত্রী।

Jui  Banner Campaign
ট্যাগ: আটকউখিয়ার রোহিঙ্গা ক্যাম্পকক্সবাজার-রোহিঙ্গারোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসব বাহন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে দুই দশক পর সরকার গঠনের পথে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর যারা বিজয়ী হলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির জয়ে পর্তুগাল বিএনপির উল্লাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বার্সাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে এক পা অ্যাটলেটিকোর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT