চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপশক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক রায়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫৯ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২০
সম্পাদকীয়
A A

গত শতাব্দীর শেষ দিকে ধর্মের নামে রাজনৈতিক অপশক্তির যে অনাকাঙ্খিত উত্থান হয়েছিল, তা থামিয়ে দিতে প্রত্যাশিত দু’টি রায় এসেছে। এর মধ্যে প্রথম রায়টি হলো: ২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর পল্টনে সিপিবি’র সমাবেশে বোমা হামলা মামলার। আর দ্বিতীয় রায়, ১৯৮৮ সালে চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যাচেষ্টাসহ ২৪ জনকে হত্যা মামলার।

সিপিবি’র সমাবেশে বোমা হামলা চালিয়ে ৫ জনকে হত্যার মামলায় ১০ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর অতিরিক্ত তৃতীয় যুগ্ম জজ আদালত। অন্যদিকে চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ৫ জন মৃত্যুদণ্ড পেয়েছে।

সিপিবি ১৯ বছর আগে, ২০ জানুয়ারি পল্টন ময়দানে এক ছাত্র-শ্রমিক সমাবেশ আয়োজন করেছিল। ওই সমাবেশ চলার মধ্যেই বোমা হামলা হয়েছিল। এতে ঘটনাস্থলে চারজন এবং পরে হাসপাতালে একজনসহ মোট পাঁচজন নিহত এবং ২০ জন আহত হয়েছিলেন।

সেদিনের নারকীয় বোমা হামলায় নিহত হয়েছিলেন: খুলনার বটিয়াঘাটার হিমাংশু মণ্ডল, খুলনার রূপসা উপজেলার আব্দুল মজিদ, ঢাকার ডেমরার আবুল হাসেম, মাদারীপুরের মুক্তার হোসেন ও খুলনা বিএল কলেজের ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস। ১৯ বছর পর সেই ২০ জানুয়ারি খুনিদের মৃত্যুদণ্ডের রায় হলো।

অন্যদিকে স্বৈরশাসক এরশাদের আমলে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদীঘিতে আওয়ামী লীগের জনসভার আগে শেখ হাসিনাকে বহনকারী ট্রাক আদালত ভবনের দিকে এগোলে নির্বিচার গুলি ছোড়ে তৎকালীন পুলিশের কতিপয় সদস্য। ওই হামলায় ২৪ জন নিহত হলেও কারো লাশ পরিবারকে নিতে দেয়নি স্বৈরাচারী সরকার। নিহত সবাইকে স্থানীয় শ্মশানে পুড়িয়ে ফেলা হয়েছিল। এই মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের সবাই পুলিশের সদস্য।

এরপরও আদালতের এমন রায় ন্যায়বিচারের পথ প্রশস্ত করেছে বলেই আমরা মনে করি। কিন্তু একটি রাজনৈতিক দলের সমাবেশে বোমা হামলা চালিয়ে মানুষ খুনের ঘটনার রায় আসতে দীর্ঘ ১৯ বছর লেগে গেল! আর আওয়ামী লীগ প্রধানকে হত্যাচেষ্টা এবং ২৪ জনকে নির্বিচারে খুনের মামলায় রায় এলো তিন দশকেরও বেশি সময়ের পর। এতে যুগের পর যুগ নিহত, আহত এবং ক্ষতিগ্রস্ত মানুষদের পরিবার-স্বজন কতোটা কষ্টের মধ্যে দিয়ে গেছেন তা সহজেই অনুমেয়।

Reneta

ভুক্তভোগী মানুষদের অবর্ণনীয় সীমাহীন কষ্টের বিষয়টি অনুধাবন করে বিচার সংশ্লিষ্টদের দীর্ঘসূত্রতা বন্ধ করা উচিৎ বলে আমরা মনে করি। এতে একদিকে যেমন বিচারহীনতার দৃষ্টান্ত তৈরি হয়, অন্যদিকে অপরাধীদের এ ধরনের কর্মকাণ্ডে উৎসাহী করে তোলে। তবে শেষ পর্যন্ত এমন দৃষ্টান্তমূলক রায় অপরাধীদের অপরাধ করার আগে ভাবিয়ে তুলবে। রাজনীতিকে সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে নয়, রাজনীতি দিয়ে মোকাবিলা করার জন্য আমরা সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগমৃত্যুদণ্ডশেখ হাসিনাসম্পাদকীয়সিপিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকারি আমানতের ৫০ শতাংশ পাচ্ছে বেসরকারি ব্যাংক

পরবর্তী

বিজেপির নতুন সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা

পরবর্তী

বিজেপির নতুন সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা

কুবিতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি

সর্বশেষ

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রামে বীজ বপন ও বিতরণ এবং গবাদিপশুর ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

জুলাই ১৮, ২০২৬

পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে ছায়া সংসদ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT