বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ছড়িয়ে আছে ঘন সবুজে মোড়া পাহাড়ি বন। এসব পাহাড়ি বনগুলোর মধ্যে অন্যতম সাজেক পার্বত্য বনভুমি। এই বনে দর্শনার্থীদের চিত্তবিনোদনের পাশাপাশি সংরক্ষিত হচ্ছে ঐ অঞ্চলের জীববৈচিত্র্য।
দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি আর সবুজের সমারোহে গড়ে উঠেছে সাজেক পার্বত্য বনভূমি। সৌন্দর্যের কারণে সাজেক পাহাড়ের রানী হিসেবে পরিচিত। ঋতুর পরিবর্তনে এই বন তার রূপ বদলায়। সাজেক পার্বত্য বনভূমি উদ্ভিদবৈচিত্র্যে ভরপুর। পাহাড়ের উচ্চতাভেদে ভিন্ন ভিন্ন উদ্ভিদ জন্মে। বীরুৎ, গুল্ম ও বৃক্ষ জাতীয় উদ্ভিদসহ বনের সর্বত্র বিভিন্ন প্রজাতির আরোহী ও অর্কিত জাতীয় উদ্ভিদ দেখা যায়।
এখানকার উদ্ভিদবৈচিত্র্যের কারণে টিকে আছে নানা রকম বন্যপ্রাণী। কীটপতঙ্গ ও প্রজাপতিসহ এখানে বিচরণ করে উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের বিভিন্ন প্রজাতি। পাশাপাশি এখানে টিকে আছে বেশ কিছু বিপন্ন প্রাণী। কিন্তু বিভিন্ন ধরনের বিরূপ কর্মকাণ্ডে দিনদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বনের পরিবেশ ও জীববৈচিত্র্য।
অধিক মাত্রায় বনজ সম্পদ আহরণের ফলে বন্যপ্রাণীর আবাসস্থল ও প্রজননভূমি কমে যাচ্ছে। বনভূমির পানি ধারণ ক্ষমতাও কমে যাচ্ছে, ভারসাম্যহীন হয়ে পড়ছে সাজেক পার্বত্য অঞ্চল। তাই এই বনের জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজন কর্যকরী সুষম ব্যবস্থাপনা, তবেই টিকে থাকবে অনন্য এই বনভূমি।
সাজেক পার্বত্য বনভূমি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত ১১.৩০ মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে।
আরও বিস্তারিত দেখুন শামীম আহমেদের ভিডিও রিপোর্টে-








