চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাধবোধ জাগাতে কিশোর-তরুণদের নৈতিক শিক্ষা খুবই জরুরি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০৭ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২০
সম্পাদকীয়
A A

‘হাই ফ্রেন্ডস, আমরা কাল জেলে থাকতে পারি!’, ফেসবুক লাইভে এসে ৪ তরুণের হেসে হেসে বলা এই কথা ভাইরাল হয়ে সংবাদের জন্ম দিয়েছে, জন্ম দিয়েছে জনমনে ক্ষোভের। কারণ এক কিশোরীকে গণধর্ষণের পরে তারা উল্লাস প্রকাশ করে এই কথাগুলো বলেছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় জন্মদিনের অনুষ্ঠানে এক কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে গণধর্ষণের অভিযোগে ওই চার যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। গ্রেপ্তারকৃতরা হলো, শরীফ হোসেন, তার বন্ধু ইমরান হাসান সুজন, শরিফ উদ্দিন মোল্লা ও আহসান হাসান। প্রাথমিকভাবে তারা ওই ঘটনায় স্বীকারোক্তিও দিয়েছে বলে গণমাধ্যমে এসেছে। ঘটনায় ওই যুবকদের ঔদ্ধত্য জনগণকে বিস্মিত করেছে।

গত কয়েকবছরে দেশজুড়ে কিশোর-তরুণদের মাধ্যমে বনানীতে আবাসিক হোটেলে ধর্ষণ থেকে শুরু করে বরগুনায় সিফাত হত্যাসহ বহু অপরাধকর্ম হয়েছে। বিগত কয়েকযুগের অপরাধ কর্মের সঙ্গে বর্তমানের অপরাধ বিশ্লেষণ করে দেখলে হয়তো সাম্প্রতিক সময়ে কিশোর-তরুণদের এই অপরাধে যুক্ত হবার হার চমকে দেবে জাতিকে। প্রশ্ন উঠতে পারে কেন যুক্ত হচ্ছে কিশোর-তরুণরা?

সমাজ বিজ্ঞানীদের মতে, কিশোর-তরুণদের অপরাধ প্রবণতার মূলে রয়েছে সামাজিক অবক্ষয় ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন। পরিবারসহ শিক্ষা প্রতিষ্ঠানে ছোটবয়স থেকে নৈতিক মূল্যবোধের সঠিক চর্চার অভাবে ধীরে ধীরে একদিন বেপরোয়া হয়ে ওঠে। অপরাধ কর্মের বিভিন্ন শাখায় তারা জড়িয়ে পরে নিজের অজান্তেই।

মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে বড় পার্থক্য হল, মানুষ নৈতিকতাসম্পন্ন জীব, অন্য প্রাণী তা নয়। ন্যায় আর সত্যের পথ অনুসরণ করে অন্যের ক্ষতি না করে যতটুকু সম্ভব উপকার করা, অপরের কল্যাণ করা প্রতিটি নৈতিকতাসম্পন্ন মানুষের কাজ। মানবজীবনের উন্নয়নে ও মানবকল্যাণের সব বিষয়ের প্রধান নির্ণায়ক হল নৈতিকতা।

কিন্তু সমাজের বিভিন্ন পর্যায়ে ছোট-বড় অপরাধকে অপরাধ মনে না করে স্বাভাবিক ভাবার ক্রমবর্ধমান মানসিকতা ও চর্চার ফলে সমাজে বাস করা কিশোর-তরুণ সবাই ধীরে ধীরে নৈতিকতা হারিয়ে ফেলে। বর্তমান সময়ে এর হার মারাত্মক আকার ধারণ করেছে। যার সাম্প্রতিক উদাহরণ গাজীপুরের শ্রীপুরের ওই ঘটনা। গণধর্ষণের মতো মারাত্মক একটি অপরাধ করেও তাদের মনে কোনো অপরাধবোধ ছিল না। বিষয়টি খুবই চিন্তার!

Reneta

একদিন দুইদিনে অবস্থার সমাধান হবে না বলে আমরা মনে করি। তবে আমাদের ধারণা, শিশুকাল থেকে শুরু করে বিভিন্ন বয়ক্রমে সঠিক নৈতিক শিক্ষা কার্যক্রম থাকলে এই অবস্থার পরিবর্তন আসতে বাধ্য। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি পরিবার ও সমাজকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। কীভাবে কোন প্রক্রিয়ায় কাজ করে নৈতিক শিক্ষার মাধ্যমে অপরাধ কার্যক্রমে কিশোর-তরুণদের প্রবেশ ঠেকানো যায়, এবিষয়ে গবেষণাসহ এর সমাধান খুঁজে বের করা সময়ের দাবি। আমাদের আশাবাদ, সবার সম্মিলিত প্রচেষ্টায় এ অবস্থার ইতিবাচক পরিবর্তন আসবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণশিশুদের নৈতিক শিক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: নারী, পাহাড় ও রাষ্ট্র সংস্কার নিয়ে ‘ন্যারেটিভ আলাপ’ অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬
ছবি: নেত্রকোনা মডেল থানা (প্রতিনিধি)।

নেত্রকোনায় নিজ বাড়িতে যুবককে হত্যা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

জুলাই ২৬, ২০২৬

কেন এলএনজির সংকটে দুর্ভোগ রান্নাঘর থেকে রাস্তায়?

জুলাই ২৬, ২০২৬

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT