চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাজিত বাংলাদেশের ‘দুশ্চিন্তা’র নাম সাকিব

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
১১:৪৫ অপরাহ্ণ ১৫, মে ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে অপরাজিত থেকেই শুক্রবারের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। রানতাড়ায় আত্মবিশ্বাসী এমন জয়ের সঙ্গে যদিও যোগ হয়েছে কিছুটা দুশ্চিন্তা! ব্যাটিংয়ের মাঝপথে চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন সাকিব আল হাসান।

ফাইনাল নিয়ে ভাবনার বিষয়টা উইন্ডিজের বিপক্ষে আগের ম্যাচেই ঝেড়ে ফেলেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটা ছিল একঅর্থে আনুষ্ঠানিকতার। সঙ্গে বিশ্বকাপের আগে পরীক্ষা-নিরীক্ষা সারারও। সুযোগটা কাজে লাগানো হয়েছে একাদশে চার পরিবর্তন নিয়ে নেমে। ফলটা মিলল ইতিবাচকই। ২৯৩ রানের বড় লক্ষ্যের জবাবে তুলে নেয়া গেছে একপেশে জয়।

বুধবার ত্রিদেশীয় সিরিজের গ্রুপপর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারানোর পথে ৪২ বল অব্যবহৃত রেখেছে বাংলাদেশ। এটিই বলে দেয় কতটা সাবলীল আর অবিচল ছিলেন টাইগার ব্যাটসম্যানরা। বোলিংয়ে ৫ উইকেট নেয়া রাহি হয়েছেন ম্যাচসেরা। পরে তামিম ৫৭, লিটন ৭৬ ও সাকিব ৫০ (আহত অবসর) তুলে নিয়েছেন ফিফটি।

হেসে খেলে জয়টা এসেছে ঠিকই, কিন্তু দলের অন্যতম ভরসা সাকিবের ওভাবে মাঠ ছাড়ায় শেষপর্যন্ত উদযাপনটা হল কিছুটা মলিনই! বাংলাদেশের ইনিংসে ৩৬তম ওভারে প্রথম বলের পর পাঁজরের চোটে যেভাবে মাঠে শুয়ে কাতরাচ্ছিলেন সাকিব, সেটা দেখে বুক ধক করে ওঠার কথা টাইগার সমর্থকদের সকলেরই।

কিছুটা গুরুতর যে ঘটেছে সাকিবের, সেটা বোঝা গেছে ৩৬ ওভার শেষে। ৫১ বলে ৫০ রান করা অলরাউন্ডার রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন। তাতে সিরিজে প্রথমবারের ব্যাটে নামার সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন। যদিও ১৪ রানের বেশি করতে পারেননি এ অলরাউন্ডার।

তিনশো ছুঁইছুঁই লক্ষ্যে সহজ জয় পেতে অবশ্য একদমই কষ্ট হয়নি বাংলাদেশের। জয়ের রাস্তাটা আগেই সহজ করে গেছেন তামিম ইকবাল ও লিটন দাস, উদ্বোধনী জুটিতে ১১৭ রান তুলে। ৫৩ বলে নিজের ৪৬তম ফিফটি তুলে তামিম আউট হয়েছেন ৫৭ করে, ৯ চারে ইনিংস।

Reneta

সৌম্য সরকারের জায়গায় দলে সুযোগ পাওয়া লিটনও জ্বলেছেন এদিন। ম্যাক্কার্থির বলে বোল্ড হওয়ার আগে ৬৭ বলে খেলেছেন ৭৬ রানের দারুণ এক ইনিংস। ৯ চার ও এক ছয়ে সাজানো।

তামিম-লিটনের দেখিয়ে যাওয়া রাস্তাকে চওড়া করেছেন মুশফিকুর রহিম ও সাকিব। তৃতীয় উইকেট জুটিতে দুজনে তুলেছেন ৬৪ রান। ৩৩ বলে ৩৫ করে আউট হওয়া মুশফিক আরেকটু ধরে খেললে ফিফটির দেখাও পেতে পারতেন।

মুশফিকের আউট আর সাকিবের চোট অন্তত ব্যাট করার সু্যোগ করে দিয়েছে সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেনকে। মোসাদ্দেক বেশিক্ষণ উইকেটে স্থায়ী হওয়ার সুযোগ পাননি, ১৭ বলে ১৪ করে মার্ক অ্যাডায়েরের বলে ক্যাচ দিয়েছেন উইকেটরক্ষক উইলসনের গ্লাভসে।

সাব্বির শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে সাজঘরে ফিরেছেন ৩ রানে অপরাজিত থেকে। আরেক অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন ২৮ বলে ৩৪ রান।

ব্যাটিং অর্ডারে পরীক্ষা-নিরীক্ষায় না গেলেও বোলিংয়ে এদিন বেশ ভালো রকম কাটাছেঁড়া হয়েছে। মোস্তাফিজুর রহমান, মেহেদী মিরাজরা বিশ্রামে ছিলেন। দলে ফেরেন পেসার রুবেল হোসেন। চোটের শঙ্কায় থাকা পেস-অলরাউন্ডার সাইফউদ্দিনকেও রাখা হয় একাদশে।

চতুর্থ ওভারেই আইরিশ ওপেনার জেমস ম্যাককলামকে লিটনের ক্যাচ বানিয়ে ভালো কিছুর ইঙ্গিত দেন রুবেল। সেখান থেকেই আবার ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। তৃতীয় উইকেট জুটিতে ওপেনার পল স্টার্লিং ও অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের ১৭৪ রানের জুটিতে একটা সময় তিনশো রানেরও বেশি লক্ষ্য চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে।

৯৪ রান করা পোর্টারফিল্ডকে নিজের দ্বিতীয় উইকেট বানিয়ে জুটি ভাঙেন আবু জায়েদ রাহি। এর আগে ফর্মে থাকা ব্যাটসম্যান অ্যান্ডি বেলব্রিনেকে ফিরিয়ে নিজের প্রথম উইকেটের স্বাদ পান এ পেসার।

পোর্টারফিল্ডের উইকেট পাওয়ার পরপরই আইরিশদের ইনিংসে ধ্বস নামান রাহি। অধিনায়কের পর তার তৃতীয় শিকারে পরিণত হন ১৩০ রান করা ওপেনার স্টার্লিং।

এরপর কেভিন ও’ব্রায়ান ও গ্যারি উইলসনকে ফিরিয়ে নিজের দ্বিতীয় ওয়ানডেতেই পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন রাহি। নয় ওভারে সিলেটের এই বোলারের রান খরচা হয়েছে ৫৮। ৪৩ রানে ২ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রামে বন্যা: বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ

চট্টগ্রামে বন্যা: বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ

জুলাই ১১, ২০২৬
বিশ্ববাজারে লেবু রপ্তানিতে সরকারি উদ্যোগের দাবি লেবু জাহিদের

বিশ্ববাজারে লেবু রপ্তানিতে সরকারি উদ্যোগের দাবি লেবু জাহিদের

জুলাই ১১, ২০২৬
People with limited incomes are under pressure due to the rising prices of daily necessities

নিত্যপণ্যের বাড়তি দামে চাপে সীমিত আয়ের মানুষ

জুলাই ১১, ২০২৬

কক্সবাজারে পানিবন্দী দেড় লাখ মানুষ, এখনও বন্ধ সেন্টমার্টিন-টেকনাফ নৌ চলাচল

জুলাই ১১, ২০২৬

ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT