চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপমানকারীকে গ্রেপ্তারের নিন্দা জানালেন রাণী নিজেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A
মালয়েশিয়া-রানী-গ্রেপ্তারের নিন্দা

রাণীকে অপমান করে টুইট করার অভিযোগে মালয়েশিয়ায় কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়েছেন রাণী নিজেই। এক টুইটবার্তায় এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন তিনি।

টুইটারে সক্রিয় মালয়েশিয়ার রাণীকে রাজা পারমাইসুরি আগং গত বুধবার তার টুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করে দেন। ওই সময় তিনি অ্যাকাউন্টটি ডিলিট করে দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

এ খবরে মালয়েশিয়ার হাজারো টুইটার ব্যবহারকারী তাকে পোস্ট দিয়ে অনুরোধ জানাতে থাকে যেন তিনি আর টুইটার ব্যবহার না করার সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং আবারও আগের মতেই আপডেট পোস্ট করেন।

গত শুক্রবার মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ক্লাং থেকে এক অনলাইন অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তারের পর শেষমেশ রাণী আবারও টুইটারে ফিরে শনিবার এর নিন্দা জানান। কেন তিনি অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করে দিয়েছিলেন সেটিও খোলাসা করেন।

রাণী জানান, তিনি বা তার স্বামী কেউই ওই অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেননি। এ ঘটনায় তিনি খুব মর্মাহত হয়েছেন বলেও জানান।

বুধবার রানী তার টুইটার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেয়ার পর অনেকেই ধারণা করেছিলেন, তাকে নিয়ে অপমানসূচক কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে কষ্ট পেয়ে তিনি নিজেকে সোশ্যাল মিডিয়া জগৎ থেকে সরিয়ে নিয়েছেন। কিন্তু টুইটার ছাড়ার কারণটা একান্তই ব্যক্তিগত বলে জানিয়েছেন তিনি।

Reneta

টুইটবার্তায় রানী বলেন: ‘আমি সত্যিই খুব কষ্ট পেয়েছি যে পুলিশ ওই লোকগুলোকে আটক করেছে। এত বছরে আমি বা আমার স্বামী কখনোই আমাদের নিয়ে কেউ খারাপ কথা বলেছে বলে পুলিশের কাছে অভিযোগ জানাইনি। মালয়েশিয়া একটি স্বাধীন দেশ।’

তিনি জানান, গ্রেপ্তারের খবর পেয়েই তিনি ‘রাগে-দুঃখে’ টু্ইটার অ্যাকাউন্ট আবার চালু করেছেন।

‘আমি নিজে মন্ত্রিপরিষদকে বলেছি পুলিশকে কোনো ব্যবস্থা নিতে নিষেধ করতে। আমি আবারও বলছি, আমি তাদের কারণে আমার অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করিনি।’

‘আমার স্বামী এবং আমি কখনো পুলিশের কাছে কোনো অভিযোগ করিনি, এবং আমি কখনো আমার সম্পর্কে ওসব পড়ে মন খারাপ করি না; বরং আমি হাসি কারণ আল্লাহ জানেন আমি কেমন!’ আরেকটি টুইটে বলেন রাণী।

এই সবগুলো টুইটই পোস্ট করার কিছু সময় পর সরিয়ে ফেলেন রাণী রাজা পারমাইসুরি আগং।

শুক্রবার রাতে খালিদ ইসমাত নামে পার্টি সোশ্যালিস মালয়েশিয়া (পিএসএম) দলটির এক সদস্যকে রাণীর নামে অপমানজনক বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে। এক রাত থানায় কাটানোর পর শনিবার জামিনে মুক্তি পান তিনি।

১৯৪৮ সালের একটি রাজদ্রোহ আইনে খালিদকে গ্রেপ্তার করা হয়েছিল। দীর্ঘদিন ধরে আইনটির সমালোচনা করে আসছে দেশটির বিরোধী দল এবং মানবাধিকার সংস্থাগুলো।

গ্রেপ্তারের ঘটনায় টুইট করে সরকারের সমর্থনে কৃতজ্ঞতাও জানিয়েছেন খালিদ।

Many police officers disagree with my arrest and they tried to make me feel comfortable despite there is a direction to arrest.

And also, i just read there are many MPs from govn who released their solidarity statement for me and others who were arrested.

Much appreciated!

— khalid Ismath (@khalidismath) September 14, 2019

রাজা পারমাইসুরি আগংয়ের পূর্ণ নাম টুংকু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়াহ সুলতান ইস্কান্দার। তিনি মালয়েশিয়ার বর্তমান রাষ্ট্রপ্রধান ও রাজা (পদবী: ইয়াং দি-পারতুয়ান আগং) আল-সুলতান আবদুল্লাহর স্ত্রী।

মালয়েশিয়ায় একধরনের ভিন্নধর্মী রাজতন্ত্র প্রচলিত। সেখানে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব প্রতি পাঁচ বছর পর পর তার নয়টি রাজ্যের প্রধানদের মধ্যে হাতবদল হয়। সেই হিসেবে বর্তমানে মালয়েশিয়ার রাজা পাহাং রাজ্যের আল-সুলতান আবদুল্লাহ এবং রাণী টুংকু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়াহ সুলতান ইস্কান্দার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টুইটারমালয়েশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শোভন-রাব্বানীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা: কাদের

পরবর্তী

ট্রাফিক শৃঙ্খলায় ডিসি-এডিসিদের আট ঘণ্টা মাঠে থাকার নির্দেশ

পরবর্তী

ট্রাফিক শৃঙ্খলায় ডিসি-এডিসিদের আট ঘণ্টা মাঠে থাকার নির্দেশ

কাঁচপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২৫

সর্বশেষ

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT