চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্যের দায় প্রবাসীরা কেন নেবে?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১১:১৩ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২০
সম্পাদকীয়
A A

সৌদি আরবে ফিরতে প্লেনের টিকিট না পেয়ে আগের দিন সোমবারের মতো আজ মঙ্গলবারও রাজধানীতে বিক্ষোভ করেছে হাজারা হাজার প্রবাসী। আগামী ৮ দিনের মধ্যে কর্মস্থলে ফিরতে না পারলে তাদের বেশির ভাগই কাজ হারাবে। তাই জীবিকা বাঁচাতে রাজপথে নেমেছেন প্রবাসীরা। যে কোনো উপায়েই হোক, নির্ধারিত সময়ের মধ্যে তাদেরকে ফিরতেই হবে।

কিন্তু হঠাৎ করে কেন এমন জটিলতা? মূলত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং সৌদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষের ফ্লাইট বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবর দিয়েছে। তার সাথে যোগ হয়েছে- ‘বিদেশি শ্রমিকদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফিরতে হবে’ সৌদি সরকারের এমন সিদ্ধান্ত।

আমরা জানি, করোনাভাইরাসের কারণে বহু প্রবাসীর ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও ফ্লাইট বন্ধ থাকায় তারা কর্মস্থলে যেতে পারেনি। আর তাতেই অনেকে বিপদে পড়েছেন। ভিসা ও ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীরা নানাভাবে চেষ্টা করছেন কাজে ফিরতে।

এরমধ্যে দুইদিন আগে সৌদি আরব বাংলাদেশের সব ফ্লাইট বাতিল ঘোষণা করে। এরপর বাংলাদেশও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করে দেয়। তারপরই শুরু হয় এমন জটিলতা। এখন অন্তত ৩০ হাজার প্রবাসীর কাছে একটি টিকিট জীবন-মরণের বিষয় হয়ে উঠেছে।

পরিস্থতি যখন এমন, তাহলে সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন? সৌদি সরকারের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন? কেননা এই ধরনের পরিস্থিতি বিশেষ ফ্লাইট চলাচলের প্রয়োজন হয়। কিন্তু তেমন কোনো উদ্যোগের খবর এখনো আমরা জানি না।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, আগামী ১ অক্টোবর থেকে তারা সৌদিতে ফ্লাইটি পরিচালনা করবে। তাহলে যাদের ভিসা বা ওয়ার্ক পারমিটের মেয়াদ ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে; তাদের কি হবে? রিটার্ন টিকিট থাকার পরও অন্তত ৩০ হাজার প্রবাসীকে নিঃশ্ব হতে হবে? সেই দায় কাদের?

Reneta

আমরা মনে করি, আর সময় নষ্ট না করে দ্রুত এই ৩০ হাজার প্রবাসীকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের কর্মস্থলে পাঠানোর ব্যবস্থা করতে হবে। সবচেয়ে বড় কথা, অন্যের দায় তারা কেন বইবে?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিকিটপ্রবাসীবিমান বাংলাদেশ এয়ারলাইন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT