চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অন্যসব যুদ্ধাপরাধীর ফাঁসির প্রক্রিয়াতেই নিজামীর ফাঁসি হবে’

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১:২০ অপরাহ্ণ ০৬, মে ২০১৬
বাংলাদেশ
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, অন্য যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরে যে সব প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে মতিউর রহমান নিজামীর ক্ষেত্রেও সে সব প্রক্রিয়া অনুসরণ করবে সরকার। এক্ষেত্রে সরকার কোনো তাড়াহুড়ো করবে না বলে জানান তিনি।

মুক্তিযুদ্ধের সময়ের মানবতাবিরোধী অপরাধী জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগ বহাল রাখার পর ফাঁসি কার্যকরের আইনি প্রক্রিয়া চলছে বলে মন্ত্রী জানান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, নিজামীর ফাঁসি কবে কার্যকর হবে তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে কোনো আইনি প্রক্রিয়া অসম্পূর্ণ রেখে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। সব কার্যাদি আগে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।

নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহালের প্রতিবাদে রোববার সারা দেশে হরতাল ডেকেছে জামায়াত। জনগণ ওই হরতালের বিরুদ্ধে, উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের শাস্তি স্বাধীন বাংলাদেশের জনগণের দাবি। এর বিরুদ্ধে যে দাঁড়াবে, জনগণই তার মোকাবেলা করবে।

যে কোনো অরাজাকতার বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সমন্বয়ে গঠিত চার সদস্যের আপিল বেঞ্চ বদর প্রধান নিজামীর করা ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে ফাঁসির দণ্ড বহাল রাখেন।

Reneta

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রায় কার্যকরে কোনো বাধা নেই। তবে তিনি চাইলে দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।

শুক্রবার সকালে নিজামীর পরিবারের সদস্যরা কাশিমপুর কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধের বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

মৌমাছি বনাম ChatGPT, চেতনার নতুন বিতর্ক

জুলাই ২৯, ২০২৬

বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাডফায় রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’

জুলাই ২৯, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

জুলাই ২৯, ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের লাল কার্ডটি ভুল ছিল, জানাল ফুটবলের নিয়ম-কানুন বিষয়ক প্যানেল

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সারাদেশে বিক্ষোভ ডেকেছে এনসিপি

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT