বিনোদন

অন্যরকম জীবনবোধের গল্প ‘বাবার বুকের ঘ্রাণ’: ইমন

চ্যানেল আইতে ঈদের তৃতীয় দিন দেখানো হবে সাজ্জাদ সুমন পরিচালিত টেলিফিল্ম ‘বাবার বুকের ঘ্রাণ’

ব্যক্তি গাড়ির জানালা পরিষ্কার করছেন, শহুরে পরিবেশে দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি গাড়ির জানালা পরিষ্কার করছেন, শহুরে পরিবেশে দৃশ্য, বাংলাদেশি সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যানেল আইতে ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে ‘কলুর বলদ’ খ্যাত নির্মাতা সাজ্জাদ সুমন পরিচালিত টেলিফিল্ম ‘বাবার বুকের ঘ্রাণ’। 

গল্পে দেখা যাবে মাসুদ বীমা কোম্পানির রিপ্রেজেন্টিটিভ। খুবই পোষা জীবন। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে নিজের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বিক্রি করতে চায় সে, তখুনি তার জীবনে ঘটে সবচাইতে আবেগীয় ঘটনা। এমনি একটি চমক লাগা গল্পকে ঘিরে গড়ে উঠেছে টেলিফিল্মটি, যা দর্শকদের জীবনবোধের ক্ষেত্রে নতুন করে ভাবাবে। এমনটিই জানালেন গল্পটির রচয়িতা মেজবাহউদ্দীন সুমন।

নাটকে প্রধান চরিত্রের অভিনেতা ইমন জানান, সাধারণত অভিনেতার কাছে অভিনয় করার মতো খুব ভালো স্ক্রিপ্ট সবসময় আসেনা। কিন্তু ‘বাবার বুকের ঘ্রাণ’ এমনি একটি স্ক্রিপ্ট যার মধ্যে দিয়ে দর্শক এক অন্য ইমনকে খুঁজে পাবে। অনেকদিন পরে অভিনয় করে আমি খুবি তৃপ্তি পেয়েছি। নিঃসন্দেহে বলা যায় এটা আমার ক্যারিয়ারের অন্যতম একটি কাজ হতে যাচ্ছে।

‘বাবার বুকের ঘ্রাণ’ নাটকের একটি দৃশ্য

টেলিফিল্মটির পরিচালক সাজ্জাদ সুমন বলেন, করোনাকালে এমন একটি চ্যালেঞ্জিং কাজ করা সত্যি খুব সাহসের বলবো আমি। বিশেষ করে অভিনেতারা যেভাবে তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন তা সত্যি প্রশংসনীয়। আমরা সবাই কাজটি নিয়ে খুবি এক্সাইটেড। আশা করি গল্পটি দর্শকদের ভালো লাগবে। এই গল্পটি যদি একজন দর্শককেও ভাবিয়ে তোলে তাহলেও আমি বুঝবো আমার গল্প বলা স্বার্থক।

নাটকটি প্রযোজনা করেছেন সাজু মুনতাসিরের প্রোডাকশন হাউজ ‘১৯৫২ এন্টারটেইনমেন্ট’। সাজু মুনতাসির বলেন, আসলে এই ধরনের গল্প সবসময় সবাই করতে চায়না। সেক্ষেত্রে আমি ধন্যবাদ দিবো চ্যানেল আই এর বিপনন ব্যাবস্থাপক ইবনে হাসানকে। উনি উদ্যেগী হয়ে এই ধরনের গল্প করতে সাহসী হয়েছেন বলেই আমরা তা করতে পেরেছি। এর আগে আমরা ‘কলুর বলদ’ দর্শকদের উপহার দিয়েছিলাম। আশা করি এই গল্পটিও দর্শকদের ভালো লাগবে।

বিষয়:ঈদ ২০২০ কলুর বলদ চ্যানেল আই সাজ্জাদ সুমন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…