চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্যরকম গল্পের নাটকে ইরফান সাজ্জাদ-সারিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

নাটকের অন্যরকম গল্প খুঁজে থাকেন দর্শক। বেশিরভাগ নাটক নিয়ে দর্শকদের অভিযোগ থাকে, গৎবাঁধা গল্প! তবে সম্প্রতি নির্মিত সাখাওয়াৎ মানিকের পরিচালনায় ‘চেনা মুখ অচেনা ঠিকানা’ নাটকে অন্যরকম গল্প পাওয়া গেছে।

নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সারিকা। সিলভার স্ক্রিন প্রযোজিত এ নাটকটি রচনা করেছেন মো: সাইফুর রহমান কাজল।

প্রচারের আগে পুরো গল্প জানাতে চান না নির্মাতা সাখাওয়াৎ মানিক। তিনি গল্পের ধারণা দিতে গিয়ে বলেন, ইরফান সাজ্জাদ ও সারিকা দুজনে বিয়ের জন্য পাত্রপাত্রী নির্বাচন করতে পারছিলেন না। এরমধ্যে ঘটতে থাকে মজার ঘটনা। হঠাৎ করে একটা অন্যরকম ঘটনা ঘটে গেল।

এক চামড়া পণ্যের শো রুমে ইরফান সাজ্জাদ ও সারিকা শপিংয়ে গিয়েছিলেন। ওই দোকানে কিছু ফটো সাংবাদিক চামড়া শিল্পের উপর প্রতিবেদন তৈরি করতে সেই দোকানে গিয়েছিল। তাদের একসাথে ছবি পত্রিকায় ছাপিয়ে দেয়। সেটি নজরে আসে দুই পরিবারের। গল্প মোড় নেয় নাটকীয়তায়।

পরিচালক সাখাওয়াৎ মানিক বলেন, শেষটা অন্যরকম। গল্পটা এতোটাই প্রাণবন্ত যে প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে অভিনয় করেছেন। আশা রাখি দর্শকরাও উপভোগ করবেন।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিলি বাশার, ফখরুল বাশার, রিয়া, অর্ণব ,মেঘলা। শিগগির একটি বেসরকারি টিভিতে প্রচারের পর সিলভার স্ক্রিন ইউটিউব চ্যানেলে ‘চেনা মুখ অচেনা ঠিকানা’
প্রচার হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরফান সাজ্জাদনাটকসারিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

শীতলপাটি নিয়ে নিরীক্ষামূলক গবেষণা ও সৃজনশীল কাজের প্রদর্শনী শুরু

জুলাই ৯, ২০২৬

জমে উঠেছে ব্যাচেলরদের ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই!

জুলাই ৯, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মৃত্যুর ঘটনায় ইউএনএইচসিআর-এর শোক

জুলাই ৯, ২০২৬

সরকারি অনুদান কমিটিতে নায়িকা মুক্তি-চাঁদনীসহ যারা আছেন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিজেএফডির সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT