চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অন্যদের জাগিয়ে না দিতে পারলে সেহরিই যেন অসম্পূর্ণ থাকে’

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৮:৪১ পূর্বাহ্ণ ২৮, মে ২০১৭
বাংলাদেশ
A A
সেহরির সময় রাজধানীবাসীকে ডেকে তুলতে মহল্লায় মহল্লায় বের হয় কাফেলা

সেহরির সময় রাজধানীবাসীকে ডেকে তুলতে মহল্লায় মহল্লায় বের হয় কাফেলা

পবিত্র রমজান মাসের প্রথমদিন থেকেই জমজমাট রাজধানীর রেস্টুরেন্টগুলোর সেহরি পার্টি। সেহরির জন্য রাজধানীবাসীকে ডেকে তুলতে মহল্লায় মহল্লায় বের হয়েছিলো কাফেলা। সব মিলিয়ে বিপুল উৎসাহের পাশাপাশি নিকটজনদের সঙ্গে সেহরি করে সিয়াম সাধনার মাস শুরু করলেন রাজধানীবাসী।

এশার নামাজের পর তারাবি নামাজের মধ্যদিয়ে সিয়াম সাধনার মাস রমজানের রোজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপরই আসে রোজার অত্যন্ত তাৎপর্যপূর্ণ অংশ সেহরি । সেহরির জন্য ধর্মপ্রাণ মুসলমানদের ডেকে তুলতে রাজধানীর বিভিন্ন মহল্লায় কাফেলা বের করা হয়।

রাজধানীর মোহাম্মদপুরে মিললো কিশোর বয়সী ঠিক এমনই একদল কাফেলা। ১০-১২ জনের দলটি সেহরির সময় শুরু হতেই মহল্লাবাসীকে গানে গানে কখনও বা কবিতায় ধর্মপ্রাণ মুসলমানদের ডেকে তোলার কাজ করছিলো। কথা হলো তাদের সঙ্গে। তারা জানালো: প্রতিবছরের মতো এবারও তারা কাফেলার দায়িত্ব নিয়েছে। গত কয়েক বছর থেকেই এ কাজটি করে আসছে তারা। তাদের প্রত্যেকের প্রচেষ্টা থাকে, ঘুম থেকে উঠে প্রত্যেকেই যেনো সেহরি করতে পারে।

মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে ছোট থেকে বড় হওয়া তৌহিদ জানালো, এখন নাকি কাফেলার সঙ্গি না হতে পারলে তার ভালো লাগে না! অন্যদের জাগিয়ে না দিতে পারলে সেহরিই যেন অসম্পূর্ণ থাকে।

গত কয়েক বছর ধরে রাজধানীর হোটেলগুলোতে সেহরি পার্টি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবারও প্রথম দিন থেকেই বিশেষ আয়োজন করেছে রেস্টুরেন্টগুলো।

ব্যস্ত এই শহরের জ্যাম ঠেলে ইফতারে অন্যদের সঙ্গে অংশ নেওয়া থেকে সেহেরিকেই সুবিধাজনক সমাধান হিসেবে বেছে নিয়েছে রাজধানীবাসী। রেস্টুরেন্ট মালিকরা বলছেন: অন্যান্য সময়ের তুলনায় সেহেরিকে মাথায় রেখে বরাবরই বিশেষ আয়োজন করে থাকেন তারা। এবারও তার ব্যত্যয় হয়নি।

Reneta

পরিবার পরিজন বা বন্ধুদের নিয়ে হেটেলে প্রথমদিনের সেহরি সেরেছেন অনেকেই। ধানমণ্ডি, মোহাম্মদপুর, পুরান ঢাকা ঘুরে দেখা গেলো সেই চিত্রই। কেউবা এসেছেন বন্ধুকে সঙ্গে নিয়ে। মধ্যরাতে রান্না-খাওয়াটা অনেকের কাছে কষ্টকর হওয়ায় রেস্টুরেন্টকেই সমাধান হিসেবে বেছে নিয়েছেন ব্যাচেলররা।

শুধু ব্যাচেলরই নয় স্ত্রী-সন্তান কেউ নিয়ে এসছেন কেউ কেউ। রমজানের প্রথমদিনটির সেহরি প্রিয়জনের সঙ্গে বাইরে খেতেই পছন্দ করেন তারা। বাড়ির লোকের জন্য নিয়ে যাচ্ছেন খাবার।

এতো গেলো, ব্যাচেলর আর স্বামী-স্ত্রীর কথা। এর বাইরে রয়েছে অনেকে মিলে গেটটুগেদারের আয়োজন। জ্যামের শহরে অনেকের সঙ্গে একসঙ্গে দেখা করার সুযোগ না থাকলেও সেহেরিকে উপলক্ষ করে এক হয়েছেন সবাই।

সেহরি পর ফজরের আজানের আগে রোজা রাখার নিয়ত করে সিয়াম সাধনা শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহে রমজান
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT