চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তিম শয়ানে দিতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০১৬
বিনোদন
A A

বাদ যোহর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নামাজে জানাযা শেষে দাফন করা হয় পারভীন সুলতানা দিতির লাশ। এর আগে এফডিসিতে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

ব্রেইন টিউমারে আক্রান্ত দিতিকে গত বছরের ৮ জানুয়ারি ভারতের চেন্নাইয়ে চিকিৎসার পর আর কোনো উন্নতি না হওয়ায় দেশে ফিরিয়ে এনে রাজধানীর ইউনাটেড হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে দিতির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় জরুরি বিভাগে।

বিকেল ৪টা ৫ মিনিটে দিতিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। গুলশান আজাদ মসজিদে দিতির প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ জুম্মা নারায়ণগঞ্জে তার কুলখানি হবে।

Banglabid

দীর্ঘদিন ভারতের চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালে চিকিৎসা নিয়ে দেশে ফিরেন দিতি। এরই মধ্যে একাধিবার তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

পারভীন সুলতানা দিতি ১৯৬৫ সালের ৩১ মার্চ জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে দিতির সম্পৃক্ততা ঘটে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল ‘আমিই ওস্তাদ’। ছবিটি পরিচালনা করেছিলেন আজমল হুদা মিঠু।

এরপর দিতি প্রায় দুই শতাধিক ছবিতে কাজ করেছেন। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ছবিতে দিতি আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এই ছবিতেই অভিনয় করে দিতি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

Reneta

শতাধিক ছবির মধ্যে দিতির উল্লেখযোগ্য সিনেমা হীরামতি, দুই জীবন, ভাই বন্ধু, স্নেহের প্রতিদান, শেষ উপহার, অপরাধী, কাল সকালে, মেঘের কোলে রোদ, আকাশ ছোঁয়া ভালোবাসা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, হৃদয় ভাঙ্গা ঢেউ, নয় নম্বর বিপদ সংকেত ইত্যাদি।

দিতির সর্বশেষ ছবি সুইট হার্ট মুক্তি পায় এ বছরের ফেব্রুয়ারিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পারভীন সুলতানা দিতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাত খুন মামলায় ম্যাজিস্ট্রেটের সাক্ষ্যগ্রহণ

পরবর্তী

আবার বিরাটের কাছে ফিরছেন অানুশকা

পরবর্তী

আবার বিরাটের কাছে ফিরছেন অানুশকা

ভূগর্ভস্থ পানির নির্ভরতা কমাতে প্রয়োজন সবুজ বনায়ন

সর্বশেষ

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT