চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেক সময় আগুন লাগলে পানি পাওয়া যায় না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ন ২৭, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

এখন শহরে অনেক সময় আগুন লাগলে পানি পাওয়া যায় না। আগে পান্থপথে একটা বিল ছিল। কিন্তু বিল ভরাট করে নগরায়ণ করার ফলে বসুন্ধরা শপিং মলে আগুন লাগার পর পানি পেতে কষ্ট হয়েছে, পরে সোনারগাও সুইমিং পুল থেকে পানি নিয়ে আগুন নেভানো হয় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে আমাদের দেশে পানি নিয়ে হাহাকার নেই। বাংলাদেশে প্রায়  ৮৪ শতাংশ মানুষ সুপেয় পানি পান করতে পারে। কিন্তু যত নগরায়ন আসছে, প্রযুক্তি ব্যবহারে নদীর দূষণ বাড়ছে। অপরিকল্পিত নগরায়নের ফলে অনেক সময় বিল, পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণ করা হয় তাই অনেক সময় প্রয়োজনীয় পানিও পাওয়া যায় না।

আমাদের বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে, এবং অবশ্যই নির্মাণ কাজ করার সময় খাল- বিল যাতে ড্রেসিং করে ভরাট না করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরিকল্পনার অদক্ষতার জন্য বহুতল ভবনে যেখেন একটি পরিবার থাকার কথা, সেখানে থাকছে ৩৪ থেকে ৩৫ পরিবার। পানি ব্যবহারে আমাদের মিতব্যায়ী হতে হবে। অপচয় যেন না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। নদী পথে যাত্রা কালে অনেকে চিপস, বিস্কিটের প্যাকেট নদীতে ফেলে দেয় এই অভ্যাস বদলাতে হবে।

তিনি  আরও বলেন, পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে। ভারতের নদী গুলোকে যেনো তারা ড্রেসিং করে এই বিষয়ে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করছি। পানি তো আর ধরে রাখতে পারবে না, কিছু পানিতো আমাদের দিতেই হবে।

এই বছর ২২ মার্চ বিশ্ব পানি দিবসটি  বাংলাদেশ পালন করছে ২৭ মার্চ। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের সাফল্যে উদযাপনের জন্য এবারের আয়োজন যথাসময় করতে পারেনি বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পানি দিবসপ্রধানমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

চেলসিকে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের আরও কাছে ম্যানসিটি

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

এপ্রিল ১২, ২০২৬

বিশ্বের নতুন পরাশক্তি ইরান

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আটকে পড়া বাংলাদেশী জাহাজ দ্রুত হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে: ইরানি রাষ্ট্রদূত

এপ্রিল ১২, ২০২৬

শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT