চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেকেই চায় পোলার্ড-সিমন্সকে সরানো হোক: বোর্ড প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টিতে ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জয়ের পরও সমর্থক ও ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই সমালোচনায় মুখর হয়েছেন অধিনায়ক কাইরেন পোলার্ড ও প্রধান কোচ ফিল সিমন্সের‌। তবে সেই সমালোচনার জবাব দিয়ে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সভাপতি রিকি স্কেরিট।

‘সিমন্স ও পোলার্ডের কিছু কড়া সমালোচক রয়েছে, যারা চায় তারা ক্রিকেট থেকে সরে দাঁড়াক। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে কোচ ও অধিনায়ক সরে দাঁড়াবে। যদি আমাদের কাছে মনে হয় তারা সঠিক পথে নেই আমরা তখন এই ব্যাপারে ভেবে দেখব।’

ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের পর থেকেই পোলার্ড ও কোচ সিমন্সকে সরে যেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উইন্ডিজ সমর্থকরা সমালোচনায় মাতে। দলের সিনিয়র ক্রিকেটার ও কোচদের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে এমন খবর ছিল উইন্ডিজ গণমাধ্যমে।

এ ব্যাপারে বোর্ড প্রধান বলেন,‘ক্যারিবিয়ানরা সবসময় অন্যকে টেনে ধরতে পছন্দ করে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও আমাদের সংবাদমাধ্যমগুলোতেও এমন খবর দেখেছি। তবে এসব খবর ভিত্তিহীন ও বানোয়াট। দলে ক্রিকেটার ও কোচদের মধ্যে কোনো মতবিরোধ নেই। আমি অধিনায়কের উপর এই আক্রমণকে নিন্দনীয় বলেই মনে করি। ছেলেরা শক্তিশালী প্রতিপক্ষ ইংলিশদের হারিয়ে প্রমাণ করেছে তারা সবাই একত্রে আছে।’

আগামী ২ ফেব্রুয়ারি ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে ভারত সফর করবে পোলার্ডের দল। এখন দেখার বিষয় সমালোচনার প্রভাব ম্যাচে কতটা কাটাতে পারে উইন্ডিজ।

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজপোলার্ডলিড স্পোর্টসসিমন্সস্কেরিট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মা হতে চলেছেন রিয়ান্না

পরবর্তী

হুমকি দেয়ার পরও বার্সায় থাকছেন ডেম্বেলে

পরবর্তী
বার্সেলোনা ফুটবলার ডেম্বেলে মাঠে নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হুমকি দেয়ার পরও বার্সায় থাকছেন ডেম্বেলে

দুটি নারী হাস্যোজ্জ্বলভাবে ছবি তুলেছেন, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

একতা কাপুরের রিয়েলিটি শো উপস্থাপনা করবেন কঙ্গনা

সর্বশেষ

আকস্মিক পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল

আগস্ট ২৬, ২০২৬

এডুকেশন এক্সচেঞ্জ শক্তিশালী করবে বাংলাদেশ-চীন মেলবন্ধন: মাহ্দী আমিন

আগস্ট ২৬, ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT