চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেকক্ষণ কেঁদেছিলাম: পড়শি

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
১০:১৬ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

সম্প্রতি রবীন্দ্রনাথের গানের পরশ নিলেন হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শি। তারও ইচ্ছে হলো রবীন্দ্রসঙ্গীত গাইবার। গাইলেন ‘আমারও পরানো যাহা চায়’।

শুধু গেয়েই ক্ষান্ত হননি; মিউজিক ভিডিওতে তিনিই সাজলেন রবীন্দ্রনাথের নায়িকা।

দীর্ঘদিন ধরেই পড়শি ভক্তরা অপেক্ষা করছিলেন তার কণ্ঠে জনপ্রিয় এ গানটি শোনার। অবশেষে ঘটা করেই গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ইউটিউবে উন্মুক্ত হলো গানটি। চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা হলো তারকাখ্যাতি সম্পন্ন এ সঙ্গীতশিল্পীর।
চ্যানেল আই অনলাইন: ‘আমারও পরানো যাহা চায়’ গানিটিতে কেমন সাড়া পাচ্ছেন?
পড়শি: আসলে দু’দিন আগেই গানটি প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত সাড়া পেয়েছি অনেক ভালো। আরো কিছুদিন গেলে বুঝতে পারবো গানটি দর্শকদের কেমন লেগেছে। তবে আমার মনে হয় গানটি দর্শকদের ভালোই লাগবে।
চ্যানেল আই অনলাইন: প্রথমবারের মতো রবীন্দ্র সঙ্গীত গাইলেন কেমন ছিলো জার্নিটা?
পড়শি: বেশিরভাগ কাজ আমি শখের বসেই করে থাকি। এটিও ছিলো আমার শখের বসের কাজ। সাধারণত আমি বরীন্দ্র সঙ্গীত বাসায় টুকটাক গাই।  হঠাৎ সিদ্ধান্ত নিলাম রবীন্দ্রসঙ্গীত গাইবো। তবে কাজটি করতে যেয়ে আমি খুব টেনশনে ছিলাম। ভাবছিলাম দর্শক কিভাবে আমার এ কাজটির ফিডব্যাক দিবে। তাই আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি এই গানটিতে।
চ্যানেল আই অনলাইন: গানের সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের নায়িকা হয়েছেন কিভাবে?
পড়শি: সাধারণত আমার সব গানের মডেল আমি হয়ে থাকি। তাই এ গানের মডেলও আমি হয়েছি। কিন্তু গানটি রবীন্দ্রনাথের হওয়াই আমি খুব ভয়ে ছিলাম। কারণ তার গানের মডেল মানে অন্যকরম অনুভূতি। ভয়ের অবশ্য আরো একটি কারণ ছিলো, ডায়লগ ছাড়া শুধু এক্সপ্রেশনে গানটিকে আমি বুঝিয়েছি। এই ব্যাপারটি নিয়েই মূলত আমাকে খুব ঝামেলায় পড়তে হয়েছিলো।
চ্যানেল আই অনলাইন: গানের একটি জায়গায় দেখলাম আপিন কাঁদচ্ছেন এটা কিভাবে?
পড়শি: হ্যাঁ গানের একটি জায়গায় আমাকে কাঁদতে হয়েছিলো। কান্নাটা আমি কিন্তু ন্যাচারাল ভাবে কেঁদেছি। চোখে কোনো প্রকার গ্লিসারিন ব্যবহার করেনি। তাই অনেক্ষণ কান্না করতে হয়েছিলো বেস্ট কান্নাট দেয়ার জন্য।
চ্যানেল আই অনলান: কি ভেবে কান্নাটা করেছিলেন?
পড়শি: আসলে কোনোকিছু ভেবে কান্না করেনি। তবে আমি যখন কান্না করেছিলাম তখন পুরো ইউনিট হাসছিলো। তারা বলছিলো প্রেমে ব্যর্থ হয়েছে তাই পড়শি এভাবে কাদঁছে।
চ্যানেল আই অনলাইন: তাহলে কি সত্যি প্রেমে ব্যর্থ হয়ে কান্না করছিলেন?
পড়শি: হেসে বললো। আরে সেরকম কিছুই না। কোনোকিছুই ভেবে কান্নাটা করেনি। এমনিতেই চলে এসেছিলো।
চ্যানেল আই অনলাইন: সিনেমায় রবীন্দ্রনাথের নায়িকা হওয়ার অফার পেলে  কি করবেন?
পড়শি: আসলে কিছু কিছু জিনিস আমি শখের বসে করি। এমন কোনো অফার পেলেও শখের বসেই করবো। তবে গান হলো আমার কাছে প্রথম ও শেষ চাওয়া। গান ছাড়া আমি আর অন্যকিছুতে মনোযোগ দিতে চায় না।
চ্যানেল আই অনলাইন:  বর্তমান ব্যস্ততা নিয়ে কিছু বলেন?
পড়শি: বর্তমানে ব্যস্ত রয়েছি বিভিন্ন শো আরা প্লেব্যাক নিয়ে। এছাড়া আমার সলো অ্যালবাম নিয়ে কাজ করছি। আশা করছি এবছরে অ্যালবামটি বাজারে আনতে পারবো।
চ্যানেল আই অনলাইন: নতুন বছরে আপনার পরিকল্পনা কি?
পড়শি: নতুন বছরে বেশ কিছু পরিকল্পনা করছি। দেখা যাক কি হয়। পরিকল্পনার মধ্যে রয়েছে, নিজের গন্ডি পেরিয়ে বাইরের দেশে কিছু গান করার।
চ্যানেল আই অনলাইন: পুরনো বছরের কোন জিনিসটি বাদ দিতে চান?
পড়শি: আমি পুরনো বছরের সবকিছু মনে রাখতে চাই। কোনো কিছু ভুলে যেতে চাইনা। কারণ পুরনো বছরের যা ভুল হয়েছে তার থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে এগিয়ে যেতে চাই।
চ্যানেল আই অনলাইন: ধন্যবাদ আপনাকে।
পড়শি: চ্যানেল আই ও চ্যানেল আই অনলাইন পাঠকদের অনেক ধন্যবাদ।         

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পড়শিসঙ্গীতশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: আসিফ মোসাদ্দেক

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

এপ্রিল ২৯, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT