২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে হেড কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কোচের নাম নাভিদ নওয়াজ। ৪৪ বছর বয়সী এই লঙ্কানের দেশের হয়ে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে।
২০২০ সালে সাউথ আফ্রিকায় হতে যাওয়া যুব বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলকে প্রস্তুত করবেন নওয়াজ।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত কাজ করেছেন তিনি।
২০১৬ সালে যুব দলের কোচ ছিলেন মিজানুর রহমান বাবুল। আর ২০১৮ বিশ্বকাপে টাইগার যুবাদের কোচের দায়িত্ব পালন করেন আব্দুল করিম জুয়েল। স্থানীয় কোচ সরিয়ে এবার বিদেশি কোচের দিকে ঝুঁকল বিসিবি।







