চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে আফগানিস্তানকে চার উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।  টস হেরে প্রথম ব্যাট করে ৪৮ দশমিক ৩ ওভারে ১৪৬ রানেই গুটিয়ে যায় আফগানরা। জবাবে সাইফ হাসানের অনবদ্য ৬৭ রানের সুবাদে ৪৫ বল বাকি রেখে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় লাল সবুজের বাংলাদেশ।

১৪৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার সাইফ হাসান ১২৮ বলে ১০টি চারে করেন ৬৭ রান।

দলীয় ৬৮ রানের মাথায় তিন উইকেটের পতন হলে সাইফ ও রায়ান রাফসান রহমান অপরাজিত ৭৪ রানের জুটিতে জয় নিশ্চিত হয় বাংলার যুবাদের। জয় থেকে চার রান দূরে থাকতে আউট হয় সাইফ ও  রায়ান। ৫৪ বলে ৪টি চার ও ১টি ছয়ে রায়ান করেন ৩২ রান।

Banglabid

বিপিএলে পাঁচ উইকেট শিকারী আফিফ হোসেন ধ্রুব ব্যাট হাতে ১৯ বলে চারটি চারে করেন ১৯ রান। এছাড়া বল হাতে ৪ ওভারে দেন ১৯ রান।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশের অধিনায়ক  আব্দুল হালিম। বল হাতে আফগানিস্তানকে বেশ চেপে ধরে বাংলাদেশ। স্কোর বোর্ডে ৫০ রান উঠতেই আফগানদের ৪ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠায় ক্ষুদে টাইগাররা।

শুরুর বিপর্যয় শেষ পর্যন্তও আর কাটাতে পারেনি আফগানিস্তান। নিসার ওয়াদাতের ৩২ ও নাভেদুল হকের ২৭ রানে ভর করে কিছুটা প্রতিরোধ গড়তে পারলেও চ্যালেঞ্জিং স্কোর গড়তে ব্যর্থ হয় তারা। এ দু’ব্যাটসম্যান ছাড়া পারওয়াইজ করে ২৩ রান।

Reneta

বাংলাদেশের হয়ে ২২ রানে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার কাজী অনিক। ২৯ রান খরচায় ৩ উইকেট নেন মুকিদুল ইসলাম। এছাড়া নাঈম হাসান ও মোহাম্মদ সজীব হোসেন নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানকে টপকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সাতে বাংলাদেশ

পরবর্তী

স্মিথের শতকে প্রথম দিনেই কোণঠাসা পাকিস্তান

পরবর্তী
Steve Smith

স্মিথের শতকে প্রথম দিনেই কোণঠাসা পাকিস্তান

বিজয় দিবসে রাজধানীতে কিছু রাস্তায় বিকল্প পথে চলাচলের নির্দেশনা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT