চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুসন্ধানী সাংবাদিকতা যেনো আইনের দ্বারা নিয়ন্ত্রিত না হয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৫৪ অপরাহ্ণ ২২, মে ২০১৮
সম্পাদকীয়
A A
ডিজিটাল নিরাপত্তা আইন

জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কাছে ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারা নিয়ে আপত্তি জানানোর পাশাপাশি এই আইনের কয়েকটি শব্দ, সংজ্ঞাগত অস্পষ্টতা দূর করা এবং কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা। ডিজিটাল নিরাপত্তা বিল, ২০১৮ সম্পর্কে আজ মঙ্গলবার জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে গণমাধ্যম প্রতিনিধিদের বৈঠক শেষে গণমাধ্যম নেতৃবৃন্দ নিজেদের মতামত তুলে ধরেন।

গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের আহ্বানে সাড়া দিয়ে প্রস্তাবিত আইনটি সাংবাদিকতার পথে বাধা হবে না এবং তাদের যুক্তিগুলো আইন চূড়ান্তে যথাযথ মূল্যায়ন পাবে বলে আশ্বাস দিয়েছে কমিটি। বিষয়টি ইতিবাচক বলে মনে হয়েছে আমাদের কাছে।

বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারা বিশেষ করে ১৫, ২১, ২৫, ২৮, ২৯ ,৩১, ৩২ এবং ৪৩ নিয়ে আপত্তি জানানো হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি হচ্ছে ডিজিটাল অপরাধ দমন করার জন্য, এই আইনের দ্বারা সংবাদপত্রের স্বাধীনতা হরণ বা সাংবাদিকদের জন্য কোনো প্রতিবন্ধকতা যেনো তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি বলে আমরা মনে করি।

সাম্প্রতিক সময়ে স্যোশাল মিডিয়ার নামে অনিয়ন্ত্রিত গুজব নির্ভর মিডিয়ার হাত থেকে মূল ধারার গণমাধ্যমকে প্রটেকশন দেয়ার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইনের চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে মনে করা হলেও, এই আইনে রয়েছে বেশ কিছু অস্পষ্টতা ও ভবিষ্যত শংকা। অনুসন্ধানী সাংবাদিকতা যেনো কোনো আইনের দ্বারা নিয়ন্ত্রিত না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি।

স্বাধীন গণমাধ্যম একটি রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রেক্ষাপটে নেতিবাচক বিষয়ের সঠিক চিত্র উম্মোচনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ইতিবাচক বিষয় প্রচার ও প্রকাশে গণমাধ্যমের বিকল্প নেই। গণতন্ত্রের বিকাশ ও মুক্তচিন্তার প্রসারে গণমাধ্যমকে তার স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালিত করতে দিতে হবে। আশা করি, বিষয়গুলো সংশ্লিষ্ট সব পক্ষ বুঝে যথাযথ ব্যবস্থা নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল নিরাপত্তা আইন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দেখতে এত খরচ!

পরবর্তী

বনানী গোরস্থানে বাবার কবরে শায়িত হবেন তাজিন

পরবর্তী

বনানী গোরস্থানে বাবার কবরে শায়িত হবেন তাজিন

ছাত্রলীগের দায়িত্বে একজন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT