চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুষ্ঠানে ‘আধুনিকতা’ আনতে ইউটিউবারদের সাহায্য নিচ্ছে বিবিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ন ০৯, এপ্রিল ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
বিবিসি-ইউটিউবার-অনুষ্ঠানে আধুনিকতা

ডে-টাইম সিডিউল, অর্থাৎ দিনের বেলার অনুষ্ঠান সূচিতে বৈচিত্র্য ও আধুনিকতা আনতে বেশ কয়েকজন জনপ্রিয় ইউটিউব তারকাকে নিয়ে নতুন একটি ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করছে বিবিসি।

অনুষ্ঠানটির নাম হতে যাচ্ছে ‘দ্য কাস্টমার ইজ অলওয়েজ রাইট’। চলতি বছরের শেষের দিকে এটির সম্প্রচার শুরু হবে বলে আশা প্রকাশ করেছে বিবিসি কর্তৃপক্ষ।

এ অনুষ্ঠানের জন্য ল্যাডবেবি’র মতো জনপ্রিয় ইউটিউবার এবং তার স্ত্রী রক্স্যানের সঙ্গেও বিবিসি চুক্তি সই করেছে। এই ল্যাডবেবির (আসল নাম মার্ক হয়েল) তৈরি গান গত বছর ইউকে ক্রিসমাস টপ চার্টে আরিয়ানা গ্রান্দেকে পেছনে ফেলে ক্রিসমাস নাম্বার ওয়ান হয়েছিল।

মার্ক হয়েল ও রক্স্যানের ৩২ লাখ ফেসবুক ফলোয়ারও রয়েছে। নিজেকে ‘ড্যাড ব্লগার’ হিসেবেও পরিচয় দেন তিনি।বিবিসি-ইউটিউবার-অনুষ্ঠানে আধুনিকতা

সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপরিচিত এমন বেশ কয়েকজন জনপ্রিয় ইউটিউবারকে নিয়ে ডে-টাইম টিভি’কে সাজানোর উদ্যোগ নিয়েছে বিবিসি। এদের কাজ হবে উঠতি উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ও সরঞ্জাম যাচাই করে রিভিউ দেয়া। এই সরঞ্জামগুলো যেমন হতে পারে পোষা বেড়াল খুঁজে পেতে তৈরি জিপিএস ট্র্যাকার; তেমনি হতে পারে সুগন্ধি মোমবাতি যা গলে গলে ম্যাসাজ অয়েলে পরিণত হয়।

ডে-টাইম বলতে মূলত ছুটির দিন বাদে অন্যান্য দিনে সকাল ৯/১০টা থেকে বিকেল ৪/৫টা পর্যন্ত সময়ের অনুষ্ঠানের সিডিউলকে বোঝায়। বেশিরভাগ ক্ষেত্রেই এ সময়টায় বিভিন্ন সোপ অপেরা, টক শো এবং গেম শো প্রচার করে থাকে পশ্চিমা টিভি চ্যানেলগুলো।

Reneta

কিন্তু সময়ের সাথে দর্শকশ্রোতার ধরণ ও রুচির পরিবর্তন হওয়ায় এ ধরনের অনুষ্ঠান তাদের কাছে একঘেয়ে হয়ে আসছে। ফলে ডে-টাইমে কমে যাচ্ছে টিভির দর্শক। তাই অনুষ্ঠানে ‘আধুনিকতা’র ছোঁয়া দিতে ইউটিউবারদের সংযুক্ত করার এ উদ্যোগ।বিবিসি-ইউটিউবার-অনুষ্ঠানে আধুনিকতা

বিবিসি’র প্রোগ্রামিং অ্যান্ড ডে-টাইমের দায়িত্বে থাকা ড্যান ম্যাকগলপিন সম্প্রতি জানিয়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষ সিডিউলে নতুনত্ব আনতে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমরা চাইছি ডে-টাইমকে আধুনিকায়ন করতে এবং নতুন প্রজন্মের কিছু হিট প্রচলনকে এর সঙ্গে যুক্ত করতে। আমাদের প্রচুর দীর্ঘদিন চলা জনপ্রিয় অনুষ্ঠান আছে যেগুলো দর্শকরা ভালোবাসেন। ওগুলোর কোনো সমস্যা নেই। কিন্তু আমরা অনুষ্ঠানের এক নতুন প্রজন্মকেও উপস্থাপন করতে চাই।’

তারপরই ইউটিউবারদের নিয়ে নতুন ধারাবাহিক অনুষ্ঠানের এ ঘোষণা এলো।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউটিউবইউটিউব এবং টিভি নেটওয়ার্কইউটিউব তারকাবিবিসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT