চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুরাগ কাশ্যপের মৃত্যুর গুজব, নির্মাতার মজার জবাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

রবিবার রাতে বলিউড অভিনেতা এবং ট্রেড অ্যানালিস্ট কামাল আর খান (কেআরকে)-এর একটি টুইট দেখে হঠাৎ করেই চমকে যান সবাই! সেখানে লেখা হয়েছে, অনুরাগ কাশ্যপ মারা গেছেন। তবে মজার মন্তব্য করে গুজব উড়িয়ে দিয়েছেন অনুরাগ কাশ্যপ।

কেআরকে-র টুইটে লেখা হয়েছিল, ‘অনুরাগ কাশ্যপ! ভালো গল্প কথক ছিলেন। আপনাকে সবসময় মনে পড়বে স্যার!’

এই টুইটের উত্তরে অনুরাগ কাশ্যপ টুইটারে লিখেছেন, “গতকাল যমরাজের সঙ্গে দেখা হয়েছে। আজ যমরাজ নিজেই আমাকে ঘরে রেখে গিয়েছেন। বললেন, ‘আরও কতো সিনেমা তৈরি করা বাকি। তুমি সিনেমা তৈরি না করলে বোকা ভক্তরা সেটা বয়কট করবে কীভাবে। বয়কট না করলে তো তাদের জীবনই সার্থক হবে না। ওরা যেন সার্থক হয়, সেজন্যই তোমাকে ঘরে ফিরিয়ে দিয়ে গেলাম।’

অনুরাগ কাশ্যপের মজার এই টুইটের ‘কেআরকে’র তরফ থেকে অবশ্য ক্ষমা চাওয়া হয়েছে। এক বিবৃতিতে কেআরকে টিম জানায়, ভুলবশত এই তথ্য দেওয়া হয়েছে।

অনুরাগ কাশ্যপ নেটফ্লিক্সের ‘ঘোস্ট স্টোরিজ’ পরিচালনা করছেন। এছাড়াও নির্মাণ করেছেন নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘চোকড: পয়সা বোলতা হ্যায়’। ‘ঘুমকেতু’-তে তিনি দুর্নীতি পরায়ণ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।

#RIP #AnuragKashyap! He was really a great storyteller! We will always miss you sir! pic.twitter.com/LiMHyJuXEw

— KRKBOXOFFICE (@KRKBoxOffice) September 13, 2020

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুরাগ কাশ্যপকেআরকেবলিউডমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT