চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুমতি না পেলেও সমাবেশের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বিএন‌পির জ্যেষ্ঠ যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী ব‌লে‌ছেন, ‘সরকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে আগামীকালের সমাবেশের অনুমতি না দিয়ে গণতন্ত্র এবং জনগ‌ণের সা‌থে নাটক কর‌ছে। ইতোমধ্যে সমাবেশের কর্মসূচি উপলক্ষে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সংগঠনগুলো ঢাকা মহানগরীর জনগণকে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য প্রচার চালাচ্ছে।

বৃহস্প‌তিবার বেলা সকালে রাজধানীর নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি এসব ব‌লেন।

রিজভী ব‌লেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বহুদলীয় গণতন্ত্র পূণরুদ্ধার করেছিলেন এ দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপি তাদের সকল কর্মসুচি শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করে থাকে। অতীতে বিএনপি’র কর্মসচিতে বিশৃঙ্খলা হয়েছে এমন কোন নজীর নেই। আগামীকালের ৫ জানুয়ারীর গণতন্ত্র হত্যা দিবসের কর্মসুচিও বিএনপি শান্তিপূর্ণভাবে পালন করতে বদ্ধপরিকর। আওয়ামী নেতাদের বক্তব্যে মনে হচ্ছে-তারাই পরিকল্পিতভাবে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরী করতে চাচ্ছেন। তারা রাজনীতিকে সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছেন। ইতোমধ্যে ঢাকাসহ দেশব্যাপী সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার নির্যাতনসহ নানাভাবে হয়রানী শুরু করেছে।’

Banglabid

তি‌নি ব‌লেন, ‘ঐ স্থানে একটি নাম না জানা সংগঠনকে অনুষ্ঠান করার অনুমতি দিয়ে যে নাটক করেছে সেই নাটকটি আসলে গণতন্ত্রের সাথে, জনগণের সাথে মশকরা করা। তবু আমরা এখনও আশা করবো সরকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেবে। সভা-সমাবেশ করা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার। আমি অবিলম্বে বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসুচিতে অনুমতি দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আবারো আহবান জানচ্ছি।’

এসময় তিনি ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এর সমালোচনা করে বলেন, ওবায়দুল কাদের বলেছেন ‘সমাবেশের অনুমতি দেয়া সরকারের বিষয় নয়, এটি আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়’-কিন্তু জনগণ জানে, আপনাদের হুকুম ছাড়া আইন শৃঙ্খলা বাহিনী এক পা ফেলতে পারে না।

রিজভী বলেন, আমি ওবায়দুল কাদের সাহেবকে পরিস্কার বলতে চাই আপনার নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে এবং সংসদ বহাল থাকলে সেই নির্বাচন কখনোই সুষ্ঠ নির্বাচন হবে না। সেটি হবে নির্বাচনের নামে ভোটকেন্দ্রে ভোটারবিহীন নির্বাচন, যা শুধুমাত্র আপনাদের নিজেদের পছন্দসই ব্যক্তিদের নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হবে। জনগনকে বাইরে রেখে রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে আর কোন জাতীয় নির্বাচন হবে না। আর আপনারা যেভাবে নির্বাচন করতে চান, সেই নির্বাচন হবে চৌর্যবৃত্তির নির্বাচন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের জন্য আলাদা সুইমিং জোন

পরবর্তী

মামলার যুক্তিতর্কে অংশ নিতে আদালতে খালেদা জিয়া

পরবর্তী
জিয়া ট্রাস্ট মামলা

মামলার যুক্তিতর্কে অংশ নিতে আদালতে খালেদা জিয়া

টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মুনরো, সোধির ইতিহাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফারাক্কা ব্যারাজ নিয়ে বিহারের উদ্বেগ, চুক্তি নবায়নে আলোচনার আশ্বাস

আগস্ট ২৩, ২০২৬
আন্দ্রেই কেলিন

লন্ডন থেকে রুশ রাষ্ট্রদূত প্রত্যাহার, কূটনৈতিক সম্পর্ক ভাঙার শঙ্কা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর তারিখ ও সূচি ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

মা কোথায়? ফোনের স্ক্রিনে বুলবুলি পাখি!

আগস্ট ২৩, ২০২৬

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT