চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুমতি ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা

আফরিন আপ্পি আফরিন আপ্পি
১:৪২ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সূর্যাস্তের পর থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারি, সামরিক ব্যক্তিবর্গ, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্ত সংস্থা, প্রতিষ্ঠান, ব্যক্তি ছাড়া অন্যান্য সকলের রোহিঙ্গা ক্যাম্প ও এর আশেপাশের এলাকায় প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা  আরোপ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

ফৌজদারি কার্যবিধির ১৪৪(৩) ধারায় বিধানাবলে বুধবার সন্ধ্যায় এ আদেশ জারি করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। এ আদেশের পর থেকে এখন থেকে রোহিঙ্গা ক্যাম্পে অনুমতি ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘নির্ধারিত ব্যক্তি ব্যতীত রোহিঙ্গা ক্যাম্পে অন্য কারও প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা এই বৃহৎ জনগোষ্ঠীকে কেউ যেনো ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে সংযুক্ত করতে না পারে, সেজন্য এই ব্যবস্থা।’

কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৪৪(৩) ধারায় বিধানাবলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।



উখিয়ার কুতুপালং থেকে টেকনাফের মধ্যবর্তী ২০০০ একর জায়গায় রোহিঙ্গা ক্যাম্প গড়ে উঠেছে। সেখানে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রায়শই ঘটছে নানা অনাকাঙ্খিত ঘটনা। বসবাসরত বিশাল এ জনগোষ্ঠীর নিরাপত্তা, ত্রাণ বিতরণে শৃঙ্খলা, দালালদের হাত থেকে রোহিঙ্গাদের রক্ষা এবং অসহায় রোহিঙ্গাদের কেউ যেনো কোনরকম নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করতে না পারে, সেজন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

সেনাবাহিনীর ওই হামলায় এখনও পর্যন্ত মারা গেছে অসংখ্য মানুষ, আর প্রাণভয়ে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতেও প্রাণ হারিয়েছেন অনেকে।

সেনাবাহিনীর হামলা ও সহিংসতার মাত্রার ভয়াবহতার কারণে জাতিসংঘ একে ‘পাঠ্যবইয়ে যোগ করার মতো জাতিগত নিধনের উদাহরণ’ বলে অভিহিত করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

ট্যাগ: কক্সবাজার জেলা প্রশাসনরোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষায় এ+ কালচারের যে বিরুপ প্রভাব দশ বছর পরে অপেক্ষায়

পরবর্তী

প্রধান বিচারপতির বিদেশ যাওয়ার ‘গুঞ্জন’ প্রশ্নে যা জানা গেল

পরবর্তী
প্রধান বিচারপতি এসকে সিনহা। (ফাইল ছবি)।

প্রধান বিচারপতির বিদেশ যাওয়ার ‘গুঞ্জন’ প্রশ্নে যা জানা গেল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কেট উইন্সলেটের জনপ্রিয় দশ সিনেমা

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT