চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনির্দিষ্টকালের জন্য পেছালো আইপিএল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অনির্দিষ্টকালের জন্য ২০২০ আইপিএলের আসর পিছিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই আসরের জন্য নতুন করে আর কোনো তারিখ নির্ধারণে রাজি নয় বোর্ডটি।

বুধবার সকালে ফ্র‍্যাঞ্চাইজি মালিকদের টুর্নামেন্ট পেছানোর বিষয়টি জানিয়েছেন আইপিএলের প্রধান পরিচালন কর্মকর্তা হেমাং আমিন। করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে লকডাউনের মেয়াদ ৩মে পর্যন্ত বাড়ায় চলতি গ্রীষ্মে যে আইপিএল আয়োজন আর সম্ভব নয়, সেটাও জানিয়ে দেয়া হয়েছে মালিকদের।

মঙ্গলবার কনফারেন্স কলের মাধ্যমে আইপিএল পেছানোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই। বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি, সেক্রেটারি জয় শাহ, আইপিএল প্রধান ব্রিজেশ প্যাটেল, বিসিসিআইয়ের সেক্রেটারি অরুণ ধামাল ও আমিন।

দ্বিতীয়বারের মতো পেছালো ২০২০ আইপিএলের আসর। গত মাসে ৩ সপ্তাহ লকডাউনের পর ১৫ এপ্রিল পর্যন্ত পেছানো হয়েছিল। মঙ্গলবার ৩মে পর্যন্ত দেশের লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাতিল হয়েছে ঘরোয়া-আন্তর্জাতিক সমস্ত ফ্লাইট। এ অবস্থায় আইপিএল আয়োজনের আর কোনো সুযোগই নেই মানছে বিসিসিআই।

এতকিছুর মাঝেও অবশ্য জুনের মধ্যে আইপিএল আয়োজনের ব্যাপারে আশাবাদী ছিল বিসিসিআই। অন্তত জুনের প্রথম সপ্তাহ থেকে ম্যাচ শুরুর কথা ভাবছিল। বিকল্প হিসেবে দর্শকবিহীন ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। অবস্থা বিবেচনায় বাস্তবতা মানতেই হচ্ছে বোর্ডটিকে। ভারতজুড়ে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়ানোয় বাইরে থেকে বিদেশিদের আসা নিষিদ্ধ করে দিয়েছে সরকার। বিসিসিআই তাতে একপ্রকার নিরুপায়।

আইপিএল মাঠে না গড়ালে কোনো টাকাই পাবেন না খেলোয়াড়রা। নিয়ম অনুযায়ী দুই কিস্তিতে টাকা পান ক্রিকেটাররা। আসর শুরুর প্রথম সপ্তাহে প্রথম কিস্তি ও শেষে বাকিটা। আসর মাঠে না গড়ানোয় ভীষণ ক্ষতিরমুখে পড়বে ফ্র‍্যাঞ্চাইজিগুলো। বিশেষ করে টেলিভিশন সত্ত্ব না পাওয়ায়। ২০১৭ সাল থেকে পাঁচ বছর প্রতিটি ফ্র‍্যাঞ্চাইজি অন্তত ১৫০ কোটি রুপি করে টেলিভিশন সত্ত্বের নিশ্চয়তা পেয়ে আসছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারসহ সব পক্ষের সাথে আলোচনার কথা জানালেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

শপথ নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT