চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘটে মমতা বন্দ্যোপাধ্যায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৩ অপরাহ্ন ০৩, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সারদা কেলেঙ্কারির ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই’র তল্লাশির চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি এ ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সাংবিধানিক অভ্যুত্থানের অভিযোগ তোলেন এবং প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন। সেখানেই লোহার শিটের ওপর চাদর জড়িয়ে অবস্থান নেন মমতা।

রোববার সন্ধ্যায় পুলিশ কমিশনারের বাড়ির সামনে উপস্থিত সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন এবং তার নতুন এই সিদ্ধান্তের কথা জানান।

এরপরই মমতা চলে যান ধর্মতলার মেট্রোচ্যানেল মোড়ে। সেখানেই লোহার শিটের ওপর চাদর জড়িয়ে অবস্থান নেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন অনেক নেতা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু টুইটারে লিখেছেন, এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলার মুখ্যমন্ত্রী সংবিধান ও যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থাকে রক্ষা করতে নেমেছেন। আমরা তার পাশে আছি।

সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া টুইটারে লিখেছেন, পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করতে সিবিআই হানা বাংলায়! এই মুহূর্তে সেখানে যা হচ্ছে, তাতে হতবাক আমি। জরুরি অবস্থার সময় এরকম অসাংবিধানিক আচরণ ঘটত। এই মুহূর্তে বাংলার পরিস্থিতি সেরকমই।

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্মঘটমমতা বন্দ্যোপাধ্যায়সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT