নির্মাতা অনিমেষ আইচ ও অভিনয়শিল্পী ভাবনার প্রেমের গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরে। মিডিয়ার যে কোনো অনুষ্ঠানে প্রায়ই চোখে পড়ে তাদের দু’জনের উপস্থিতি। এবার জনপ্রিয় অভিনেত্রী ভাবনা মুখ খুললেন তাদের সম্পর্কের ব্যাপারে।
বুধবার নির্মাতা অনিমেষের সঙ্গে বিয়ের গুজব বিষয়ে একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করে ভাবনা জানান তাদের মধ্যকার সম্পর্কের কথা।
ভিডিওতে ভাবনা বলেন, মিডিয়ায় যারা কাজ করেন, সাধারণ মানুষ তাদের অন্য আরেকটা জীব মনে করে, মানুষ মনে করেন না। মানুষ যখন উল্টাপাল্টা কিছু বলে বা খবর শোনে তখন পারিবারিক ও সামাজিকভাবে সমস্যার সম্মুখীণ হতে হয়। আমার নাম ভাবনা, মানুষ আমাকে নিয়ে ভাববে আমি এটাই চাই।
ভাবনা আরো বলেন, আমাদের যদি বিয়ে হয় নিশ্চয়ই আমি ফেসবুকে এমন একটা ছবি দিয়ে কিছু জানাবো না। ওরকম কিছু হয় তাহলে আমি অবশ্যই জানাবো। আমিতো লুকিয়ে কিছু করতে পছন্দ করি না।
ঈদের নাটক নিয়ে ব্যস্ত থাকা ভাবনার অনিমেষ আইচ নির্মিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রটি অচিরেই মুক্তি পাচ্ছে। এতে ভাবনার বিপরীতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।







