চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনাস্থা ভোটের হুমকির মুখে বার্সা সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

দিনদিন পরিস্থিতি ঘোলা হয়ে উঠছে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউয়ের জন্য। অধিনায়ক লিওনেল মেসি তাকে আর সভাপতি দেখতে চান না, আবার নিজ পরিচালনা পর্ষদেও তাকে নিয়ে আছে অসন্তোষ। যা পুঁজি করে বার্তেমেউয়ের বিপক্ষে অনাস্থা ভোটের দাবি তুলেছে ক্লাবেরই একদল সদস্য!

বার্সার বিভিন্ন সমর্থক গোষ্ঠীর জোট সংগঠন কোর ব্লউগ্রানা মূলত অনাস্থা ভোটের দাবি জানিয়েছে। বিশেষ করে ক্লাবের বর্তমান অবস্থার পেছনে বার্তেমেউকে দায়ী করে এবং পরিচালনা সদস্যদের সরে যাওয়ার দাবি তুলেছে জোটটি।

নিজেদের চাওয়াকে বাস্তবে রূপ দিতে হলে ১৪ কার্যদিবসের মধ্যে ক্লাবের অন্তত ১৭ হাজার নিবন্ধনকৃত সদস্যের স্বাক্ষর প্রয়োজন হবে, যা বার্সার মোট নিবন্ধনকৃত সদস্যের ১৫ শতাংশ।

যদি সেটা সম্ভব হয়ে যায়, তবে ক্লাবের সংবিধান অনুযায়ী একটি গণভোটের আয়োজন করতে পারবে সংগঠনটি। যদি ১ লাখ ৫৪ হাজার নিবন্ধনকৃত সদস্যের দুই-তৃতীয়াংশ বার্তেমেউয়ের ও তার বোর্ড সদস্যের প্রতি অনাস্থা দেখান, তাহলে ক্ষমতা ছেড়ে নতুন নির্বাচন দেয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় বার্তেমেউয়ের সরে আসা ছাড়া বিকল্প নেই বলে মনে করে কোর ব্লউগ্রানা। স্বাক্ষর গ্রহণের কাজটা কঠিন হলেও ক্লাবের মঙ্গলের জন্য তা জরুরি বলেই মত জোটের সদস্য জোসেপ মারিয়া ক্রেদামেসের, ‘আমরা জানি কিছু কিছু বিষয় আমাদের বিপক্ষে। ম্যাচে গিয়ে যে স্বাক্ষর গ্রহণ করবো সেটা সম্ভব নয়। কারণ মাঠে দর্শক আসা নিষেধ। আমরা এক মহামারীর মধ্যে আছি।’

‘আমরা সত্যিই অনাস্থা ভোটের বিষয়ে সামনে এগোতে চাই। আমরা ঘৃণা ছাড়া এই মুহূর্তে আর কিছু ভাবতে পারছি না। পরিচালকরা যা করছে তা অগ্রহণযোগ্য।’

Reneta

আগামী বছর অবশ্য এমনিতেই সভাপতি নির্বাচন হবে। সেই নির্বাচনে দাঁড়াতে পারবেন না বার্তেমেউ। নিজে না দাঁড়ালেও পছন্দের প্রার্থীকে সভাপতি পদে রেখে যেতে চাইবেন তিনি। আর নিজ থেকে সভাপতির পদ ছেড়ে দেবেন না বলেও জানিয়েছেন। বার্তেমেউয়ের পছন্দের কেউ সভাপতি হলে ক্লাবের সঙ্গে নতুন করে চুক্তি বাড়াবেন না বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন লিওনেল মেসিও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ন্যু-ক্যাম্পবার্তেমেউবার্সা সভাপতিবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কিডনি ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

জুলাই ১৩, ২০২৬
ছবি: ফরিদুর রেজা সাগর।

আমরাই আমাদের শক্তি

জুলাই ১৩, ২০২৬

ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

জুলাই ১৩, ২০২৬

বরিশালের পথে প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

আজও দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির শঙ্কা, স্বস্তির আভাস নেই

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT