চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচিত মানুষদের মাধ্যমেই বেশিরভাগ অনলাইন হয়রানির ঘটনা: জরিপ তথ্য

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
১:৩৫ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

বিশ্বব্যাপী মানুষের ডিজিটাল মাধ্যমে সম্পৃক্ততা বাড়ার সঙ্গে সঙ্গে অনলাইন ঝুঁকির আশঙ্কা কমার কথা থাকলেও তা বেড়ে যাচ্ছে। তার সেইসব হয়রানির ঘটনা ঘটছে পরিচিত মানুষ, মানে পরিবার ও আশেপাশের লোকজনের কাছ থেকেই।

মাইক্রোসফট পরিচালিত এক জরিপ তথ্যে এসব জানা গেছে।

কী কারণে হয়রানি হচ্ছে, সেই বিষয়ে দ্বিতীয় বছরের মতো, ‘অপ্রত্যাশিত যোগাযোগ’ অনলাইন ঝুঁকির শীর্ষে রয়েছে। ৪১ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন অনলাইনে তাদের সাথে এমন কিছু মানুষ যোগাযোগ করেছে যেটা তারা চাননি। এটা গত বছরের চেয়ে ৪৩ শতাংশের চেয়ে দুই শতাংশ কম। এরপর অনলাইনে সবচেয়ে ঝুঁকি হচ্ছে ঠগ, প্রতারণা ও জালিয়াতি। সামগ্রিকভাবে ২৭ শতাংশ উত্তরদাতা জরিপে এটা জানিয়েছেন। এ বছরই প্রথম এ ঝুঁকি জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক নিরাপদ ইন্টারনেট দিবসের সাথে সামঞ্জস্য রেখে ‘সিভিলিটি, সেফটি অ্যান্ড ইন্টার‌্যাকশনস অনলাইন- ২০১৭’ শীর্ষক এক ডিজিটাল সভ্যতা সূচক জরিপ পরিচালনা করে মাইক্রোসফট। টিনএজার ও প্রাপ্তবয়স্করা অনলাইনে কী ধরণের ঝুঁকির সম্মুখীন হয় এবং অনলাইনে তাদের সম্পৃক্ততা ব্যক্তিগত জীবনে কী ধরনের প্রভাব ফেলে তার উপলব্ধি জানার উদ্দেশ্যে এ জরিপ পরিচালিত হয়।

এ জরিপ অনুযায়ী, ৬১ শতাংশের অনলাইনে হয়রানিকারীর ব্যাপারে পূর্ব অভিজ্ঞতা রয়েছে। ৩৬ শতাংশ ব্যক্তিগতভাবে হয়রানির জন্য দায়ীকে চেনেন। ১৭ শতাংশকে হয়রানি করেছে তাদের বন্ধু কিংবা পরিবারের সদস্য ছিলেন। ১৯ শতাংশ হয়রানি করা ব্যক্তি তাদের পূর্ব পরিচিত ছিল। বিভিন্ন প্রেক্ষাপটে পরিবারের সদস্য ও বন্ধুরা বেশিরভাগ অনলাইনে হয়রানির ক্ষেত্রেই দায়ী বলে জানিয়েছেন ৪১ শতাংশ উত্তরদাতা।

হয়রানির শিকার হবার পরে তার জবাব দেবার প্রবণতা বা প্রতিরোধ গড়ে তোলার হার গতবছরের চেয়ে কমে এসেছে। হয়রানিকারীকে সরাসরি প্রত্যুত্তর করেছেন, যা গত বছরের চেয়ে ১১ শতাংশ কম যেখানে প্রত্যুত্তর দেয়ার সংখ্যা পূর্বের ১৭ শতাংশ থেকে ৯ শতাংশে নেমে এসেছে। তবে ইতিবাচক বিষয় হচ্ছে, ৬৬ শতাংশ সম্পূর্ণরূপে অথবা কিছু ক্ষেত্রে অনলাইনে নিরাপদ ও সুরক্ষিত বোধ করেছেন।

Reneta

হয়রানি মোকাবিলায় ডিজিটাল সুরক্ষার বিষয়ে যেসব পদক্ষেপের সুপারিশ এসেছে, তারমধ্যে সহানুভূতি ও উদারতার সাথে অনলাইনে যোগাযোগ করা এবং অনলাইনে সবাইকে মর্যাদা ও সম্মান দেয়া ছিল সবার উপরে। আলাদা দৃষ্টিভঙ্গি ও ভিন্নমতের বিষয়ে সম্মান প্রদর্শন করা উচিৎ বলেও মতামত এসেছে। যোগাযোগ কিংবা সম্পৃক্ততার পূর্বে ভেবে নেয়া উচিৎ এবং গালিগালাজ ও ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকা উচিৎ বলেও জানান জরিপে অংশ নেয়া মানুষরা। হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং হয়রানির শিকার অন্যকে সহায়তা করা অনলাইনে হয়রানি কমাবে বলে তারা মনে করেন। হয়রানির ঘটনা ঘটলে অনিরাপদ আচরণের প্রমাণ রেখে সে ব্যাপারে তাৎক্ষণিক অভিযোগ করারও সংস্কৃতি গড়ে তোলার প্রতি জোর দেন।

২০১৬ সালে প্রথম ১৬টি দেশে জরিপ চালিয়েছিল মাইক্রোসফট, এবার জরিপটি ২৩টি দেশে পরিচালিত হয়। জরিপে আচরণগত, মনস্তত্বগত, যৌনাচারণগত ও ব্যক্তিগত বিষয়ে টিনএজার (১৩ থেকে ১৭ বছর বয়সী) এবং প্রাপ্তবয়স্কদের (১৮ থেকে ৭৪ বছর বয়সী) বর্তমানে অনলাইনে নাগরিকত্বের অবস্থা নিয়ে তাদের ধারণা ও উপলব্ধির কথা জানতে চাওয়া হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

জুন ২৮, ২০২৬

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT