চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইন স্ট্রিমিংয়ে ঝুঁকছে বলিউড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ন ০৮, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

বিশ্বজুড়েই প্রেক্ষাগৃহের চেয়ে শক্তিশালী হয়ে উঠছে অনলাইনের বিভিন্ন স্ট্রিমিং প্লাটফর্মগুলো। এমন চর্চাই বাড়ছে দিনকে দিন। বলিউডে এখনো প্রেক্ষাগৃহ থেকে কোটি কোটি টাকা আয় করলেও, দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মগুলো।

নেটফিক্স, আমাজন প্রাইম ভিডিও, জি-৫, হটস্টার, টি-সিরিজসহ আরো বেশকিছু প্লাটফর্ম ইতোমধ্যে লাখ লাখ গ্রাহক তৈরী করেছে। আর এখানে ওয়েব সিরিজের পাশাপাশি মুক্তি পাচ্ছে সিনেমাও! চলতি মাসে বিভিন্ন অনলাইন প্লাটফর্মগুলোতে স্থান করে নিচ্ছে বলিউডের বেশ কিছু ছবি:

আমাজন প্রাইম ভিডিও:
খেলাধুলাভিত্তিক ওয়েব সিরিজ ‘ইনসাইড এজ’ ওয়েব সিরিজটির প্রথম পর্ব দর্শকদের মন ছুঁয়ে দিয়েছিল। আর তাই তো অধীর আগ্রহে এর দ্বিতীয় পর্বটির জন্য অপেক্ষা করছিলেন দর্শকরা। স্ট্রিমিং প্লাটফর্ম আমাজন প্রাইম ভিডিওর অফিসিয়াল পেজ থেকে গত ১৮ই নভেম্বর প্রথম প্রকাশ করা হয় এর ট্রেলার। এবার মুক্তি পেল এর দ্বিতীয় সিরিজটি। ৬ ডিসেম্বর থেকে আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে ‘ইনসাইড এজ সিজন ২’। এতে অভিনয় করেছেন অঙ্গদ বেদি, রিচা চাড্ডা, বিবেক ওবেরয় সহ আরো অনেকেই।

নেটফিক্স:
আসছে ১১ ডিসেম্বর বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে আসছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত বলিউড সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। ভারতীয় লেখক প্রয়াত আয়েশা চৌধুরীর জীবন ও তার পারিবারিক গল্পে অনুপ্রাণিত হয়ে সোনালী বোস নির্মাণ করেছেন ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমাটি। এতে আয়েশা চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন জাইরা ওয়াসিম এবং প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারকে দেখা গেছে জাইরার বাবা-মায়ের চরিত্রে।

জি-৫:
পুরো ডিসেম্বর মাস জুড়ে ভিন্ন ভিন্ন তারিখে জি-৫ অনলাইন স্ট্রিমিংয়ে দেখানো হবে বেশ কিছু ওয়েব সিরিজ সহ বলিউড সিনেমা। যার মধ্যে  ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘লাইন অব ডিসটেন্স’, ১০ ডিসেম্বর মুক্তি পাবে ‘দ্য চার্জশীট’ এবং ২০ ডিসেম্বর মুক্তি পাবে ‘রংবাজ ফিরসে’। এছাড়াও আগামী ২৭ ডিসেম্বর থেকে দেখা যাবে বলিউড সিনেমা ‘সান্দ কি আঁখ’ এবং ১৯ ডিসেম্বর থেকে ‘রাগিনী এমএমএস রির্টান্স-সিজন ২’।

এএলটিবালাজি: 
বালাজি টেলিফিল্মসের এএলটিবালাজি’র অনলাইন সাইটে ৬ ডিসেম্বর থেকে দেখা যাচ্ছে টেলিভিশন ড্রামা ‘হাম তুম অর দেম’।

Reneta

হটস্টারঃ
আগামী ২০ ডিসেম্বর থেকে হটস্টারে দেখা হবে সদ্য মুক্তি প্রাপ্ত বলিউডের জনপ্রিয় কমেডি সিনেমা ‘হাউজফুল’ ফ্র্যাঞ্জাইসের চতুর্থ সিরিজ ‘হাউজফুল ৪’। যেখানে প্রতিবারের মত এবার অভিনয় করেছেন বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। এছাড়াও আরো অভিনয় করেছেন কৃতি শ্যানন, ববি দেওয়ল, রিতেশ দেশমুখ প্রমূখ।

Jui  Banner Campaign
ট্যাগ: আমাজন প্রাইম ভিডিওজি-৫টি সিরিজনেটফিক্সবলিউডহটস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT