চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইন শপিংকে জনপ্রিয় করতে চান তাহসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ০৭, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
তাহসান

তাহসান

অনলাইন শপিংকে জনপ্রিয় করা এবং অনলাইন কেনাকাটায় সবার আস্থা বাড়ানোর জন্য আজকের ডিল ডটকমের হয়ে কাজ করছেন তাহসান। প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত হয়েছেন তিনি।

গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন তাহসান। যাওয়ার আগে আজকের ডিল ডটকমের সাথে অনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন। আগামী এক বছর প্রতিষ্ঠানটির হয়ে কাজ করবেন তিনি।

এ উপলক্ষে আজকের ডিলের কার্যালয়ে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফাহিম মাশরুর, বিভিন্ন কর্মকর্তা আর বিক্রেতারা। আজকের ডিল কার্যাল​য় থেকে ফেসবুক লাইভেও ছিলেন তাহসান।

নিউইয়র্কে যাওয়ার আগে তিনি জানান, অনলাইনে কেনাকাটা করতে গিয়ে মিশ্র অভিজ্ঞতা রয়েছে তার। কোনো জিনিসের ছবি দেখে অর্ডার করলে আসে অন্যটা। এরপরও তিনি ভরসা হারাচ্ছেন না। কারণ ভালো অভিজ্ঞতাও আছে।

তাহসান বলেন, ‘খ্যাঁতির বিড়ম্বনা এড়াতে অনলাইনে কেনাকাটার দিকে ঝুঁকেছি। হাতে কম সময় নিয়ে শপিং সেন্টারে গেলে ভক্তদের সঙ্গে সেলফি তুলতে হয়, কেনাকাটা আর হয় না। এ ক্ষেত্রে অনলাইন শপিং খুবই নিরাপদ।’

আগামী ৯ এপ্রিল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে কুইন্সের ইয়র্ক কলেজ মিলনায়তনে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন তাহসান। এছাড়া আন্তর্জাতিক বাজারে নিজের গাওয়া ইংরেজি গান প্রকাশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কয়েকজন অডিও প্রযোজকের সঙ্গে চূড়ান্ত আলোচনার কথা রয়েছে তার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাহসান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT