চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে ইলেকট্রনিক্স শিক্ষা প্রসারে ‘আমাদের ইলেকট্রনিক্স’

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৭:৪৫ অপরাহ্ন ২৪, জুন ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

ইলেকট্রনিক্স কঠিন বিষয় মনে হলেও অনলাইনে বিষয়টিকে সহজবোধ্য হিসেবে উপস্থাপনের কাজ করে যাচ্ছে ‘আমাদের ইলেকট্রনিক্স’। এ ওয়েবসাইটে বাংলা ভাষায় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও বিজ্ঞান শিক্ষার বিষয়গুলো সহজভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে ওয়েবসাইটটির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

২০১৫ সালের ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আমাদের ইলেক্ট্রনিক্স ‘জ্ঞানই শক্তি, যখন তা সবার জন্য উন্মুক্ত’ এই স্লোগানে কাজ করে যাচ্ছে।

জানা যায়, আশির দশকের শুরু থেকে সীমিত পরিসরে দেশে কিছু উদ্যমী তরুণ নিজ উদ্যোগে ইলেক্ট্রনিক্স চর্চা করে আসছে। বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে সেই সকল উদ্যমী তরুণরাই সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে ইলেক্ট্রনিক্স শিক্ষাকে প্রচার করতে তৈরি করেছেন আমাদের ইলেক্ট্রনিক্স।

‘আমাদের ইলেক্ট্রনিক্স’ নামের ওয়েবসাইট  এর পাশাপাশি সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকের প্রায় সকল ইলেকট্রনিক্স গ্রুপের মুখপত্র এই ওয়েবসাইট। তাই অনলাইনে বাংলা ভাষায় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও বিজ্ঞান শিক্ষার অন্যতম বড় প্লাটফর্ম হয়ে উঠছে ‘আমাদের ইলেক্ট্রনিক্স’।

কারিগরি বিভিন্ন দিক বাংলাভাষাতে রূপান্তর ছাড়াও এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন সার্কিট ও বিজ্ঞানের বিভিন্ন বিষয় সহজভাবে বাংলা ভাষাতে বর্ণনা করা হয়ে থাকে। এছাড়া বিনামূল্যে পাঠকদের বিভিন্ন সমস্যা ও কারিগরি পরামর্শ প্রদান করা হয়।

ওয়েবসাইটে দেয়া তথ্যে জানা যায়, ‘অদূর ভবিষ্যতে এর নিজস্ব কারিগরি ল্যাব, অভিজ্ঞ এনালিস্ট ও ডেভেলপার দ্বারা নির্মিত বিভিন্ন উন্মুক্ত ইলেকট্রনিক্স সার্কিট, প্রজেক্ট প্রভৃতি এই সাইটে পাওয়া যাবে। ইতোমধ্যে এই সাইটে অভিজ্ঞ লেখক, গবেষক ও আবিষ্কারক তাদের নিজস্ব তত্ত্বাবধানে নির্মিত বিভিন্ন প্রজেক্ট নির্মাণের বিস্তারিত বর্ণনা দিয়েছেন ও দিয়ে যাচ্ছেন।’

Reneta

আমাদের ইলেক্ট্রনিক্সের সভাপতি প্রকৌশলী সুরজিৎ সরকার দুরন্ত বলেন, আমরা মূলত শুরুটা করেছিলাম ফেসবুকে ইলেক্ট্রনিক্সের গ্রুপে নতুনদের সহায়তা করার মধ্যদিয়ে। পরবর্তীতে উদ্যমী তরুণ মেশকাত, রাইয়ান, নাসির, নিউটন ও সুখদেবসহ অনেকে চিন্তা করে একটি ওয়েবসাইট হলে বেশ ভালো হয়।

‘আমি এটা জানবার পর নিজে যুক্ত হই সম্পূর্ণ বিষয়টির সাথে এবং যেহেতু আমরা নিজেরাই ওয়েবসাইট তৈরি করতে সক্ষম তাই অতিদ্রুত সুখদেব ও রাইয়ানের সহায়তায় সাইট তৈরি করি। ১১ সেপ্টেম্বর ২০১৫ থেকে আমরা যাত্রা করে এখন পর্যন্ত চলছি বাংলা ভাষাতে ইলেক্ট্রনিক্সের মতো একটি বিষয়কে সবার সামনে সহজবোধ্যভাবে উপস্থাপন করবার জন্য।’

তিনি জানান, আমাদের ইলেকট্রনিক্সের এই মুহূর্তে কোন প্রকার বাণিজ্যিক উদ্দেশ্য নাই, তবে সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে ইলেক্ট্রনিক্সকে আমরা সকল স্তরে পৌছাতে পারব।

প্রকৌশলী সুরজিৎ সরকার দুরন্ত বলেন, ‘ইলেকট্রনিক্স সম্পর্কিত যেকোন আইডিয়া, গবেষণা পত্র, আবিষ্কার নিয়ে লেখা যাবে এ ওয়েবসাইটে। ওয়েবসাইটটির লেখক নীতিমালা মোতাবেক এ ইমেইলে [email protected] এ পাঠানো যাবে লেখা, যোগ দেওয়া যাবে তাদের ফেসবুক পেজে।’

Jui  Banner Campaign
ট্যাগ: অনলাইনইলেকট্রনিক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মার শান্তি কামনার মধ্যদিয়ে পালিত হলো পবিত্র শবেবরাত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনের পর কী বিদায় নেবেন ড. ইউনূস

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ভয়াবহ সংঘর্ষে ২২ সেনাসহ নিহত ২৫৫

ফেব্রুয়ারি ৪, ২০২৬

তারেক রহমানের নির্বাচনী সমাবেশের জন্য প্রস্তুত বরিশাল

ফেব্রুয়ারি ৪, ২০২৬

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি গুলিবিদ্ধ হয়ে নিহত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT