চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে সিনেমা মুক্তি নিয়ে দুই ভাগ বলিউড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ২১, মে ২০২০
বিনোদন
A A

ব্যবসাসফল কোনো সিনেমা মুক্তি পেলে ভারতের প্রযোজকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে কাড়ি কাড়ি টাকা। এরপর কোন সিনেমায় অর্থ খাটানো যায় সেই পরিকল্পনা শুরু করেন তারা। কিন্তু করোনাভাইরাসের কারণে সিনেমা মুক্তি না পাওয়ায় আটকে আছে বহু প্রযোজকের টাকা। গত কয়েক মাসে সিনেমা থেকে কোনো অর্থই আয় হয়নি তাদের।

অন্যদিকে আছেন প্রদর্শকরা, যারা নির্ভর করেন এসব বড় বাজেটের ব্যবসাসফল ছবির ওপর। কোনো সিনেমা যেহেতু শিগগির মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই, তাদেরও কাটছে কঠিন সময়। মহামারী শেষ হওয়ার অপেক্ষায় দিন গুনছেন তারা।

এর মাঝেই জানা গেছে ‘গুলাবো সিতাবো’, ‘শকুন্তলা দেবী’ সহ আরও বেশ কিছু প্রতীক্ষিত সিনেমা মুক্তি দেয়া হবে অনলাইনে। শোনা যাচ্ছে, অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বোম্ব’ও অনলাইনে মুক্তি পেতে পারে। এই খবরে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন প্রদর্শকরা। এমনকি আইনক্স, পিভিআর ও কার্নিভালের মতো বড় মাল্টিপ্লেক্স চেইনের মালিকরাও অসন্তুষ্ট হয়েছেন এই খবরে। তারা সিনেমার প্রযোজকদের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন।

Banglabid

এই অবস্থায় বলিউড দুই ভাগ হয়ে গেছে। কেউ প্রদর্শকদের পক্ষে কথা বলছেন, কেউ প্রযোজকদের পক্ষে। এমনকি কোনো কোনো প্রযোজকও প্রদর্শকদের পক্ষে কথা বলছেন। কিন্তু কে ঠিক আর কে ভুল, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া কঠিন। কারণ এই পরিস্থিতিতে সবাই নিজের পকেটের কথা ভাবাই স্বাভাবিক।

থিয়েটার অ্যাসোসিয়েশনের সভাপতি নিতিন দাত্তার এই প্রসঙ্গে বলেন, ‘প্রদর্শকদের সঙ্গে প্রযোজকদের একটা অলিখিত চুক্তি ছিল যে তারা হলে মুক্তি দেয়ার আগে ওটিটি বা টেলিভিশনে ছবি মুক্তি দেবেন না। কিন্তু মহামারীর কারণে প্রযোজকরা তাদের মনে করছেন বিনিয়োগ ঝুঁকির মধ্যে রয়েছে। একই ভাবে প্রদর্শকরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। দুপক্ষ থেকেই একটা সিদ্ধান্তে আসলে হয়তো সমাধান পাওয়া যেত।’

নিতিন আরও জানান, কোনো আয় না থাকলেও সরকারকে আয়কর দিতে হচ্ছে তাদের। এছাড়াও লাইসেন্স নবায়নের ফি, বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। যখন ছোট কোনো সিনেমা মুক্তি পায় এবং ফ্লপ হয়, তখনও অনেক সময় নিজেদের পকেট থেকে এসব বিল দিতে হয়। শুধুমাত্র অমিতাভ, আমির, অক্ষয়, সালমানের সিনেমা আসলেই কিছুটা শান্তিতে থাকেন তারা।

Reneta

নিতিন মনে করছেন প্রযোজকদের অন্তত দুইমাস অপেক্ষা করা উচিত ছিল। এরপর সরকারকে জিজ্ঞেস করে জানা উচিত ছিল যে সিনেমা হল কখন খোলার সম্ভাবনা আছে। যদি সরকার কোনো সমাধান না দিত, তাহলে তারা তাদের সিদ্ধান্ত নিত।

নির্মাতা আলি আব্বাস জাফর বিনিয়োগ করেছেন ‘খালি পিলি’ ছবিতে। প্রযোজক হিসেবে বলেন, ‘এই পরিস্থিতিটা খুব অনিশ্চিত, কারণ আমরা জানিনা করোনাভাইরাস কবে যাবে। কিন্তু ব্যবসা চলমান রাখা জরুরী। আমি মনে করি প্রযোজকরা যুক্তিসঙ্গত কারণেই তাদের সিনেমা অনলাইনে মুক্তি দেয়ার কথা ভাবছেন। গত কয়েক বছর ধরে তো প্রতি শুক্রবারেই দুই-তিনটি ছবি থিয়েটারে মুক্তি পেত। এখন অনলাইনে মুক্তি পায়। এখনও অনেক ছবি হলে মুক্তি দেয়ার অপেক্ষায় আছে, তাই কয়েকটি ছবি অনলাইনে মুক্তি দেয়ার বিষয়টি নিয়ে এত প্রতিক্রিয়া দেখানোর কিছু নেই।’

আলি আব্বাস জাফর মনে করেন ভবিষ্যতে সিনেমা মুক্তি দেয়ার জন্য দুটি মাধ্যমই সমান গুরুত্ব পাবে।

জনপ্রিয় ট্রেড অ্যানালিস্ট গিরিশ জোহর এই প্রসঙ্গে বলেন, ‘সব বন্ধ থাকায় বক্স অফিসে ব্যবসা নেই কোনো। কোনো লাভ না থাকলেও খরচ তো থেমে নেই। বেতন দিতেই হবে সবাইকে। এছাড়াও আরও খরচ আছে। অনেক প্রযোজক সুদের বিনিময়ে ঋণ করে বিনিয়োগ করেছেন। তাদের অনেকের সিনেমা পুরোপুরি প্রস্তুত। তাই আবেগের কারণেই হোক বা অর্থনৈতিক কারণে, সিনেমা মুক্তি দেয়ার কথা তারা ভাববেনই।’

গিরিশ মনে করেন, প্রযোজকরা সবসময়েই হলে ছবি মুক্তি দেয়ার পক্ষে। কারণ হলে মুক্তি দিলে বেশি দর্শকের কাছে সিনেমা পৌঁছানো যায়। কিন্তু এই মুহূর্তে বিষয়টি ভিন্ন। এখন টিকে থাকার জন্য অনলাইনে সিনেমা মুক্তি দেয়ার কথা ভাবছেন প্রযোজকরা। -কইমই.কম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনআমির খানআলি আব্বাস জাফরনির্মাতাপ্রদর্শকপ্রযোজকবলিউডলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানে দুই কিশোরীকে হত্যার অভিযোগে একজন গ্রেপ্তার

পরবর্তী

চকোলেট দেয়ার কথা বলে শিশু সিফাতকে অপহরণ, উদ্ধার করল পুলিশ

পরবর্তী

চকোলেট দেয়ার কথা বলে শিশু সিফাতকে অপহরণ, উদ্ধার করল পুলিশ

করোনাভাইরাস: জীবন দিলেন আরও এক পুলিশ সদস্য

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT