চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে রবীন্দ্র জন্মবার্ষিকী পালন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ন ০৯, মে ২০২১
- সেমি লিড, শিল্প সাহিত্য
A A

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকী পালন করেছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়।

অনলাইনে ‘সীমার মাঝে অসীম তুমি…’ শিরোনামের এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ ও ডিন রেজওয়ানা চৌধুরী বন্যা।

অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর বলেন, ‘সব সংগ্রামে রবীন্দ্রনাথ আমাদের সাহসের উৎস। তার সাহস নিয়ে এগিয়ে যাক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়।’

রবীন্দ্রনাথের শিক্ষানীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে পবিত্র সরকার বলেন, ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে রবীন্দ্রনাথ একটি আনন্দময় দেশীয় শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন।

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘রবীন্দ্রনাথকে নিয়ে এমন একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ও আজকের এ আয়োজন আমাকে ভীষণ মুগ্ধ করেছে।’

রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘রবীন্দ্র শিক্ষাদর্শনে দীক্ষিত করে সোনার মানুষ গড়ে তোলার লক্ষ্য নিয়েই আমরা এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন এখন বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের এ আয়োজন তারই সাক্ষ্য বহন করে। তিনি অনুষ্ঠানে একটি সংগীতও পরিবেশন করেন।’

Reneta

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ মোহাম্মদ শাহেদ রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনে সঞ্জীবিত হয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিকল্পনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের সচিব ও সমন্বয়কারী ট্রাস্টি রবিন খান। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরামর্শক মোস্তফা কামাল মল্লিক এবং জনসংযোগ কর্মকর্তা সাদিয়া সুলতানা। অনুষ্ঠানটি চ্যানেল আই অনলাইন এবং বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: অনলাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT