চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে মুক্তি পেল ‘কালো মেঘের ভেলা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৯
বিনোদন
A A

জুলাই মাসের শেষ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো কবি নির্মলেন্দু গুণের মেয়ে মৃত্তিকা গুণের প্রথম ছবি ‘কালো মেঘের ভেলা’। এরপর ঈদ আয়োজনে চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড প্রিমিয়ারও হয় সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটির।

ঈদ আয়োজনে চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় মোট ছয়টি ছবির। এরমধ্যে ঈদের ৬ষ্ঠ দিনে দেখানো হয় ‘কালো মেঘের ভেলা’র। আর এবার ছবিটি মুক্তি দেয়া হলো চ্যানেল আইয়ের ইউটিউবে।

‘কালো মেঘের ভেলা’ স্বল্পদৈর্ঘ্যের জন্য সরকারি অনুদান পেলেও বহু খাটাখাটনি করে গল্পটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দিয়েছেন মৃত্তিকা গুণ। এর পেছনে রয়েছে নির্মাতার সংগ্রাম ও পরিশ্রম।

ছবিটি সম্পর্কে মৃত্তিকা জানান: ছোটবেলা থেকেই বাবার লেখা প্রিয় উপন্যাসের একটি ‘কালো মেঘের ভেলা’। ক্লাস সিক্সে প্রথমবার বইটার সঙ্গে পরিচয়। পড়তে পড়তে নিজেও হারিয়ে যান কল্পনার রাজ্যে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র দুখু মিয়া দাগ কাটে তার মনে। সেই থেকেই মাথায় গেঁথে যায় গল্পটি। যার ফসল এই চলচ্চিত্রটি।

‘কালো মেঘের ভেলা’র চিত্রনাট্য করেছেন প্রয়াত ফারুক হোসেন। ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে কবি নির্মলেন্দু গুণের গ্রাম বারহাট্টায়। এছাড়া কমলাপুর, পুবাইল, তেজগাঁও বস্তিতেও শুটিং সম্পন্ন করেছেন মৃত্তিকা গুণ।

গল্পের কেন্দ্রীয় চরিত্র মা ও ছেলে। যেখানে মায়ের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন পিদিম থিয়েটারের আপন।

Reneta

অনলাইনে মুক্তি পেল ‘কালো মেঘের ভেলা’:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউবইমপ্রেসকালো মেঘের ভেলাচ্যানেল আইরুনা খানলিড বিনোদনসরকারি অনুদান
শেয়ারTweetPin

সর্বশেষ

বত্রিশের রোমাঞ্চ শেষ হল, ঘানার বিপক্ষে জিতে ষোলোয় কলম্বিয়া

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

জুলাই ৪, ২০২৬

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬৪৫

জুলাই ৪, ২০২৬

শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT