চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে বাংলাদেশের প্রথম অনুসন্ধানী অনুষ্ঠান ডকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

অনলাইনের জন্য ডিজিটাল প্লাটফর্মে প্রথম অনুসন্ধানী শো ‘ডকেট’ এর যাত্রা শুরু হয়েছে। টেলিভিশন চ্যানেলের বাইরে কোন ঘটনার গভীরে গিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারে চ্যানেল আই অনলাইন প্রথম এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

চ্যানেল আইয়ের চিফ নিউজ এডিটর ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খানের পরিকল্পনায় সরেজমিন অনুসন্ধান ‘ডকেট’ এর প্রথম পর্ব বৃহস্পতিবার প্রচারিত হয়েছে। প্রথম পর্বে বরগুনার আলোচিত রিফাত হত্যাকাণ্ডের আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে।

কোন ঘটনার কারণ সবিস্তারে তুলে ধরে বিভিন্ন টেলিভিশনে চ্যানেলে যেসব অনুষ্ঠান প্রচারিত হয়, সেগুলো শুধুমাত্র টেলিভিশনের জন্যই নির্মিত হয়। টেলিভিশনে প্রচারের পর সেগুলে ডিজিটাল প্লাটফর্ম অর্থাৎ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে দেয়া হয়। কিন্তু ‘ডকেট’ শুধুমাত্র অনলাইনের জন্যই নির্মিত একটি অনুসন্ধানী অনুষ্ঠান। টেলিভিশনে না প্রচার করে এটি অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে প্রচারিত হবে।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনের ডিজিটাল অ্যান্ড মাল্টিমিডিয়া এডিটর ও ‘ডকেট’ এর ডিজিটাল স্ট্র্যাটেজি প্রদানকারী তৌফিক আহমেদ বলেন, চ্যানেল আই অনলাইনের ডিজিটাল সম্প্রসারণের একটি অংশ হিসেবে এই অনুষ্ঠানটি নির্মাণ। কোন ঘটনার গভীর তথ্যসমৃদ্ধ প্রতিবেদন ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বৃহৎ জনগোষ্ঠীর কাছে তুলে ধরার প্রয়াস এটি।

তিনি বলেন, শুধু যে অপরাধমূলক ঘটনার গভীর তথ্যানুসন্ধানের লক্ষ্যে এই অনুষ্ঠান নির্মাণ তা নয়, সমাজের বিভিন্ন অসংগতি বা জনগণের বিভিন্ন ধরনের সমস্যাও তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। টেলিভিশনের সময় স্বল্পতার কারণে কোন ঘটনা ব্যাপক পরিসরে তুলে ধরে মানুষের কাছে তা পৌঁছে দিতে একজন প্রতিবেদকের কাজের অন্যতম জায়গা হবে এটি।

অনুষ্ঠানটি এখন থেকে চ্যানেল আই অনলাইনের পাঠক-দর্শকরা নিয়মিত দেখতে পাবেন। নিয়মিত বিরতিতে অনষ্ঠানটি নির্মাণ এবং প্রচারিত হবে চ্যানল আই অনলাইনের ডিজিটাল প্লাটফর্মে।

Reneta

ওবায়দুর রশিদের করা ডকেটের প্রথম পর্ব দেখুন এখানে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই অনলাইনডিজিটাল প্লাটফর্ম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬

এপস্টিন বিতর্কে বিল গেটস ফাউন্ডেশনে ওয়ারেন বাফেটের অনুদান বন্ধ

জুলাই ১৫, ২০২৬

সবুজ স্কুল গড়তে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

১৬ জুলাই থেকে আবারো টানা বৃষ্টির পূর্বাভাস

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT