চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে পাওয়া যাবে আমদানি-রপ্তানির সনদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৯
অর্থনীতি
A A

আমদানি-রপ্তানির সনদপত্র পাওয়ার জন্য অধিদপ্তরে যেতে হবে না জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এখন থেকে ঘরেই বসেই ব্যবসায়ীরা এই সনদপত্র পাবেন।

বুধবার ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে পুষ্পদাম রেস্টুরেন্ট কনভেনশন হলে আমদানি-রপ্তানি অধিদপ্তরের আয়োজিত অনলাইন লাইসেন্সিং মডিউল (ওএলএম) এর উদ্বোধন এবং ৭ দিনব্যাপী নিবন্ধন সনদ নবায়ন মেলা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য প্রায় সব সেবা অনলাইনে দেয়া হচ্ছে দাবি করে তিনি বলেন, অনলাইনে সেবা দিতে আমদানি-রপ্তানি অধিদপ্তরে অনলাইনে লাইসেন্সিং মডিউল (ওএলএম) চালু করা হয়েছে। লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় সেবা নিতে আমদানি-রপ্তানি অফিসে আসতে হবে না। এর ফলে ব্যবসায়ীদের অর্থ, শ্রম ও সময় বাঁচবে। কারণ এখন থেকে ঘরে বসেই ব্যবসায়ীরা এই সনদ পাবেন।

টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল মধ্যআয়ের দেশে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অনলাইন লাইসেন্সিং মডিউল চালুর মাধ্যমে দেশে ব্যবসা বাণিজ্য সহজ করার ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেলো।

তিনি বলেন, পেপারলেস ট্রেড (কাগজ বিহীন ব্যবসা) সুবিধা প্রদানের জন্য আমরা বিশ্ববাণিজ্য সংস্থার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তা বাস্তবায়নে কাজ করছি। ব্যবসা পরিচালনার জন্য ইতোমধ্যে অনেক শর্ত শিথিল করা হয়েছে, সংযুক্ত কাগজের সংখ্যা কমানো হয়েছে। স্বল্পতম সময়ের মধ্যে ব্যবসায়ীরা দাপ্তরিক কাজ শেষ করতে পারবেন।

প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে টিকে থাকতে হলে পেপারলেস ট্রেডের বিকল্প নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের সব ধরনের বাণিজ্য সংশ্লিষ্ট কাজ ডিজিটাল হওয়া জরুরি। যেন ব্যবসায়ীরা বাণিজ্য সংক্রান্ত সব সেবা সহজেই পেতে পারেন।

Reneta

এ সময় জানানো হয়, অনলাইন লাইসেন্সিং মডিউল (ওএলএম) এর আওতায় আমদানিকারক, রপ্তানিকারক ও ইনডেন্টরগণের নিবন্ধন সনদ ২৩ জুলাই পর্যন্ত নবায়ন করা যাবে। অনলাইন লাইসেন্স মডিউলের ওয়েবসাইটে (http://olm.ccie.gov.bd/registe) গিয়ে নিবন্ধন করে এই সেবা নেওয়া যাবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমদানি ও রপ্তানি অধিদপ্তরের প্রধান নিয়ন্ত্রক প্রাণেশ রঞ্জন সূত্রধর, সাবেক সচিব ও আমদানি ও রপ্তানি অধিদপ্তরের সাবেক প্রধান নিয়ন্ত্রক আফরোজা খানম।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT