বিনোদন

অনলাইনে ‘পরী’

অনলাইনে ‘পরী’

অভিনেত্রী তানিয়া আহমেদের গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘পরী’। দয়াল সাহার রচনায় এবং শেখ রুনার পরিচালনায় পরী নির্মিত হয় ১৯৫২ এন্টারটেনমেন্টের ব্যানারে।

গেল শুক্রবার (২৮ জুন) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়  তানিয়া আহমেদ, তানভীর ও মানতাসা অভিনীত টেলিফিল্মটি প্রচার হয়। টেলিভিশনে প্রচারের পর এবার ইউটিউবে প্রকাশ হলো ‘পরী’।

‘পরী’র গল্পে দেখা যায়, তানিয়া আহমেদ মানসিক রোগী! সম্পর্কে মানতাসার ফুফু। সবসময় তানিয়া আহমেদ তাকে আগলে রাখেন। রোরকার আড়ালে রাখেন। সাজগোজ করতে দেন না। এমনকি কলেজের কোনো বন্ধুদের সঙ্গেও মিশতে দেননা। ফুফুর এতো কড়াকড়ির মধ্যেও মানতাসা তানভীরের সঙ্গে প্রেম করেন।

একদিকে যেমন মানতাসার উপর তানিয়া আহমেদের শাসন বাড়তে থাকে, অন্যদিকে তানভীরের সঙ্গে মানতাসার প্রেমও জমতে থাকে। এরপরের গল্পটা অন্যরকম। টেলিভিশন ও ইউটিউব থেকে টেলিফিল্মটি দেখে অনেকেই প্রশংসা করেছেন।

পুরো টেলিফিল্মটি দেখতে:

বিষয়:চ্যানেল আইতানিয়া আহমেদপরীমিম মানতাসালিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…