চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে পণ্য পেতে বিসিক ঐক্য একসাথে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ২৪, জুন ২০২০
অর্থনীতি
A A

এখন থেকে সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য অনলাইনে ‘ঐক্যডটকমডটবিডি’ (www.oikko.com.bd) পাওয়া যাবে।

বুধবার দুপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, কোভিড-১৯ এর সময়ে উদ্যোক্তাদের পণ্য কেনাবেচায় বিসিককে সঙ্গে করে ঐক্য ফাউন্ডেশন এগিয়ে এসেছে। বর্তমান অর্থনৈতিক মন্দার সময়ে এমন উদ্যোগ প্রশংসনীয়। আমরা শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোক্তাদের যে কোন সহযোগিতা করতে প্রস্তুত আছি।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাক হাসান বলেন, গত ৬৩ বছর ধরে বিসিক ক্ষুদ্র, অতিক্ষুদ্র, মাঝারি উদ্যোক্তদের নিয়ে কাজ করছে। এ সময়ের ভেতর আমরা দশ লাখ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছি। দেশে বর্তমানে যতো উদ্যোক্তা আছে তার অধিকাংশরাই বিসিক থেকে প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তা।

ঐক্য ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করে বিসিক চেয়ারম্যান বলেন: ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তারা ব্যাংক থেকে ঠিক মতো ঋণ পায় না, বিপণনের সমস্যা থেকে যায়। সেসব উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে মহতী একটি কাজ করছে ঐক্য ফাউন্ডেশন। ইতিমধ্যে তাদের তিনটি শাখাও উদ্বোধন হয়েছে। এর মাধ্যমে উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করছে। এই কোভিড -১৯ এ উদ্যোক্তরা ঐক্য ফাউন্ডেশনের মাধ্যমে লাভবান হচ্ছেন।

তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তারা অনলাইনে নিজেদের পণ্য বাজারজাত করে দেশকে বিকশিত করবে। ভবিষ্যতে দেশের উন্নয়নে সহযোগী হবে।

Reneta

মো. মোশতাক হাসান বলেন, বিসিকের ৭৬টি শিল্প নগরীতে পণ্য বিপণন কেন্দ্র করার পরিকল্পনা নিয়েছি। পাশাপাশি একটা অনলাইন মার্কেটিং করার পরিকল্পনাও আছে। আশা করছি উদ্যোক্তা-চ্যানেল আই, ঐক্য এবং বিসিক অনলাইন মার্কেটিং নিয়ে কাজ করলে উদ্যোক্তারা লাভবান হবেন।

ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আক্তার রেনী বলেন, সারা দেশের উদ্যোক্তাদের সঙ্গে বিসিক আর ঐক্যডটকমডটবিডি’র যে চুক্তি স্বাক্ষরিত হলো তা উদ্যোক্তাদের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা গাজী তৌহিদুর রহমান ও মাসুদা ইয়াসমিন উর্মি জানান, এমন উদ্যোগ সত্যিই উদ্যোক্তাদের আগামীর চলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিপণন নিয়ে উদ্যোক্তারা যে অসুবিধার মুখোমুখি হতো তা এখন আর হবে না। তার নির্বিঘ্নে নিজেদের পণ্য উৎপাদনে মনোযোগী হতে পারবেন।

অনুষ্ঠানটি সরাসরি চ্যানেল আইতে প্রচার করা হয়। অনুষ্ঠানটির গ্রন্হনা ও উপস্থাপনা করেন ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান অপু মাহফুজ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চামড়া ও চামড়া জাত পণ্যের উদ্যোক্তা মাকসুদা খাতুন, খাদ্য পণ্যের উদ্যোক্তা মো. মঞ্জুর আলমসহ ঐক্য ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঐক্য ফাউন্ডেশনবিসিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT