চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে নুহাশ হুমায়ূনের ‘বিচ্ছুজ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ন ১২, মে ২০২০
বিনোদন
A A

অপেক্ষার প্রহর ফুরালো। অনলাইনে মুক্তি পেল নির্মাতা নুহাশ হুমায়ূনের নতুন ওয়েব সিরিজ ‘বিচ্ছুজ’। হাত ধোয়াকে আজীবনের অভ্যাস গড়ে তুলতে সচেতনতামূলক এই ওয়েব সিরিজে সংগীতশিল্পী প্রীতম হাসান একজন পাপেট!

বৈশ্বিক মহামারিতে সুরক্ষার প্রধানতম উপায় সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব নিয়ে তরুণদের মধ্যে সচেতনতা তৈরি বৃদ্ধি করতেই নুহাশের নতুন এই ওয়েব কন্টেন্ট! যার সহযোগিতায় আছে ওয়াটারএইড বাংলাদেশ।

সচেতনতায় স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে, সাবান দিয়ে হাত ধোঁয়ার গুরুত্ব বোঝানো দুরূহ এমন চার বন্ধুকে ঘিরে এ ওয়েব সিরিজের গল্প। এ ওয়েব সিরিজে ‘বন্ধু’ নামের পাপেট চলতি নানা উপায়ের বাইরে গিয়ে এ চার বন্ধুর স্বাস্থ্যবিধি অভ্যাস গড়ে তোলার চেষ্টা করে।

এ সিরিজের চারটি চরিত্র রূপায়ণ করেছেন টোকাই থিয়েটারের সদস্যরা এবং ‘বন্ধু’ চরিত্রে কণ্ঠদান করেছেন প্রীতম হাসান। এ পাঁচ চরিত্রের নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে সিরিজের গল্প এগিয়েছে যেখানে দর্শক দেখতে পাবেন, এ চরিত্রগুলো কীভাবে হাস্যরস, ব্যঙ্গ ও বিদ্যমান নানা ট্যাবুর মধ্য দিয়ে হাত ধোয়ার গুরুত্ব বোঝে।

এ উদ্যোগ নিয়ে ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, সাবান দিয়ে হাত ধোয়া এখন যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি। দেশের তরুণদের কাছে পৌঁছাতে নুহাশ ও প্রীতমের সহায়তা পেয়ে আমরা আনন্দিত। শুধুমাত্র এখনই নয় বরং সব সময়ের জন্য হাত ধোয়াকে আজীবনের অভ্যাসে পরিণত করতে কাজ করে যাচ্ছে ওয়াটারএইড।

নুহাশ হুমায়ূন বলেন, তরুণদের মধ্যে কোনো কিছু করার অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে তাদেরকে আগে বুঝতে হবে। শুধুমাত্র ঢালাও ভাবে সচেতনতার বার্তা দিয়ে প্রত্যাশা করা যাবে না তারা এটা বিশ্বাস করবে বা নির্দিষ্ট অভ্যাস গড়ে তুলবে। বর্তমানের তরুণরা কী করা উচিৎ, এটা শোনার চেয়ে উপলব্ধির ব্যাপারে বেশি মনোযোগী। আমাদের তাদের ভাষাতেই তাদেরকে বলতে হবে, সেটা হোক শুনতে বিল্পবী, অপ্রচলিত কিংবা অপ্রত্যাশিত।

Reneta

প্রীতম হাসান বলেন, আমি এখন পর্যন্ত যা করেছি, প্রচলিত সে কাজের বাইরে গিয়ে নিজেকে চ্যালেঞ্জ করে নতুন ও ভিন্নধর্মী কিছু করতে চাইছিলাম আমি। এ সিরিজের পাপেট চরিত্র, যাকে আমরা ভালোবেসে ‘বন্ধু’ বলি, তার যাত্রা আমার কাছে খুবই রোমাঞ্চকর মনে হয়েছে।

১১ মে প্রথম অ্যাপিসোড মুক্তি পেয়েছে। ওয়াটারএইড বাংলাদেশের অফিশিয়াল ইউটিউব, ফেসবুকে পেজেও পাওয়া যাচ্ছে এটি।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েব সিরিজনুহাশ হুমায়ূনপাপেটপ্রীতম হাসানলিড বিনোদনহাত ধোয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT