ঈদ-উল-আজহা ঘিরে রেলের টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও ঢাকার কমলাপুর রেলস্টেশনে টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড়। টিকিট বিক্রির ব্যবস্থা পুরোপুরি অনলাইন করেও স্টেশনে প্রত্যাশীদের চাপ কমানো যায়নি। যুক্ত হয়েছে নতুন উপদ্রব অনলাইন কালোবাজারি। অনলাইনে টিকিট কালোবাজারি ঠেকাতে সবার সহযোগিতা চেয়েছেন রেলমন্ত্রী। মাশরুর শাকিলের রিপোর্ট।






