চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে চলোযাইডটকমের টিকেট প্রতারণা, গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ন ০৬, আগস্ট ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

আসন্ন ঈদে ঘরমুখো মানুষকে টার্গেট করে অনলাইনে চলযাইডটকম এ অভিনব প্রতারণার মাধ্যমে টিকেট প্রাপ্তির নিশ্চয়তা দিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা।

চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইনে বিভিন্ন রুটে ট্রেনের টিকিটের বিজ্ঞাপন দিয়ে আসছিলো। গ্রাহকরা আগ্রহী হয়ে টিকেট কিনতে চাইলে টাকার বিনিময়ে তাদেরকে সরবরাহ করা হতো নকল টিকেট।

ট্রেনের টিকেটের বিপুল চাহিদার সুযোগে অভিনব পন্থায় এ প্রতারণা চক্রের দুই সদস্যকে কমলাপুর রেল স্টেশন থেকে আটক করেছে রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ।

আটকরা হলেন-তানভির ও হিমেল। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের প্রায় ১৬টি টিকেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) রুশো বণিক চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চলোযাইডটকম’ নাম ব্যবহার করে একটি চক্র অনলাইনে ট্রেনের টিকেট বিক্রি করে আসছিল। তারা গ্রাহকের কাছ থেকে আসল টিকেটের টাকা আদায় করলেও সরবরাহ করতো জাল টিকেট। দেখতে অবিকল আসল টিকেটের মতো হওয়ায় যাত্রীরা বিষয়টি বুঝতে পারতেন না।

Reneta

আসল টিকেটের নামে জাল টিকেট বিক্রি করায় বিষয়টি নিয়ে যাত্রার দিন যাত্রীরা ভোগান্তিতে পড়বেন। এর ফলে একই সিটে একাধিক যাত্রী বসতে গেলে বিপত্তি বাধার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এসআই রুশো বণিক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে কমলপুর রেল স্টেশন থেকে জাল টিকিট বিক্রির ওই চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। চক্রের মূলহোতা আহসান হাবীব পলাতক রয়েছেন। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কমলাপুরে পৃথক পৃথক অভিযানে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। আটকরা হলেন- রুবেল, হজরত আলী ও দুলাল মিয়া।

এসআই রুশো বণিক এ বিষয়ে বলেন, এই তিনজনকে টিকেট কালোবাজারির দায়ে আটক করা হয়েছে। তারা আসল টিকেট সরবরাহ করলেও অবৈধ পন্থায় বাড়তি দামে টিকেট বিক্রি করছিলেন।

জাল টিকেট বিক্রয় এবং কালোবাজারির ঘটনায় সর্বমোট আটক ৫ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

জনসাধারনের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রেপ্তার ২
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষ: আহত ১১

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকার গঠনে প্রতীক্ষার ভোট আজ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT