চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে গহনা, পোশাকের ক্রেতারা পাচ্ছেন ভিমবার-সাবান-পেঁয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ২৩, মে ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন অনলাইন শপের পেজ থেকে দৃষ্টিনন্দন পোশাক, গহনা কিংবা মোবাইল ফোন কিনলে ক্রেতারা কুরিয়ারের মাধ্যমে পাচ্ছেন সাবান, ভিমবার, আলু, পটল আর পেঁয়াজের প্যাকেট।

বেশিরভাগ সময়ই সার্ভিস চার্জ কিংবা পণ্যের আংশিক দাম আদায় করলেও পণ্য পৌঁছায় না ক্রেতার কাছে।

নির্ধারিত পণ্যের দামেে চেয়ে কম হলেও প্রতিজনের কাছ থেকে বেশি অর্থ না নিলেও বিপুল পরিমাণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি প্রতারক চক্র।

বুধবার দিনগত রাতে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে এই প্রতারক চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। চক্রটি দীর্ঘ সাত বছর ধরে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

আটকরা হলেন- সুজন মোল্লা (২৬), হাসিবুল   হাসান ওরফে চঞ্চল (৩২), জারদিস হোসেন (২০), মেহেদী হাসান (২৩), নুর ইসলাম (১৯), পারভেজ মোল্লা  (১৯) ও আবু  তাহের (১৯)।

এ সময় তাদের কাছ থেকে ১টি ল্যাপটপ, ১টি ডেস্কটপ কম্পিউটার, ১টি প্রিন্টার, ১টি রাউটার, ২৩টি মোবাইল, মানি রিসিট, ২৫০ পিস পাঞ্জাবী ও ১০ পিস পায়জামা উদ্ধার করা হয়েছে।

Reneta

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির।

তিনি বলেন, তারা বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের অনলাইনে দেওয়া পণ্য সামগ্রীর ছবি ডাউনলোড করে নিজেদের পণ্য হিসাবে ফেসবুক পেইজে আপ করতো। কিন্তু সেসব পণ্যের নির্ধারিত দামের চেয়ে কমদাম দেখে কেউ আকৃষ্ট হয়ে যোগাযোগ করলে চক্রটি প্রথমে সার্ভিস চার্জ গ্রহণ করতো। এরপর হোম ডেলিভারির মাধ্যমে নিন্মমানের পণ্য চালিয়ে দিতো।

ক্রেতারা কোনো পণ্য অর্ডার করলে কখনো মূল্য পরিশোধ করতে বলা হতো। কিন্তু নির্ধারিত মূল্যবান পণ্যের পরিবর্তে সাবান, ভিমবার, আলু, পেঁয়াজ, পটল প্যাকেট করে পাঠিয়ে দিতো। কখনো কোন পণ্য না পাঠিয়েই কিছু অর্থ আদায় করে পণ্য পাঠিয়েছে বলে দাবি করতো। গ্রাহক পণ্য পায়নি দাবি করলে বিভিন্ন কুরিয়ার সার্ভিসে খোঁজ নিতে বলতো এবং পণ্য না পৌঁছানোর জন্য সেসব কুরিয়ার সার্ভিসকে দায়ি করতো।

তিনি বলেন, ক্রেতারা কখনো অর্ডার করা পণ্য না পেয়ে অভিযোগ করলে তাদের চট্টগ্রামেরর অফিসে যোগাযোগ করতে বল হতো। অল্প কিছু টাকার জন্য পরবর্তিতে প্রতারিত হয়েও কোনো গ্রাহক কোথাও অভিযোগ করতেন না। এভাবে প্রতিজনের কাছ থেকে বেশি অর্থ না নিলেও বিপুল পরিমান মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলো।

মঞ্জুরুল কবির বলেন, প্রতারকদের ব্যবহৃত ১৭টি পেইজ জব্দ করা হয়েছে। সেগুলো হল- Unique Fashion, Rose Fashion BD, Lifestyle.com, GreenXpress.Com, Gentle Fashion, Gentle Point, Fashion Point, Plus Point, Mobile Shop 24, গয়না মহল, Arifull Islam Ariean, নিলয় মাহমুদ সুজন, MD Tanvir Abutaher, Advance Electronics, Dream Fashion, Xian Rihan.

চক্রটি দীর্ঘ ২০১৩ সাল থেকে এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছিলো। তারা প্রতি গ্রাহকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা না নিলেও বিপুল পরিমাণ গ্রাহকের কাছ থেকে অল্প অল্প করে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিতো।

অনলাইনে পণ্য ক্রয়ের ক্ষেত্রে গ্রাহহকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়ে র‌্যাব-৪ সিও বলেন: আমরা প্রাথমিকভাবে চক্রটির ১৭টি পেজ পেয়েছি। আরো পেজ রয়েছে কি না বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হবে।

এ সময় সেইলরের অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার সাইদুজ্জামান বলেন: আমাদের কপিরাইট করা ছবি ওরা কপি করে তাদের পেইজে নিজেদের লোগো বানিয়ে ডিসপ্লে করত। আমরা র‌্যাবকে বিষয়টি জানানোর পর তাদের আটক করে, এজন্য র‌্যাবকে ধন্যবাদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনলাইন প্রতারণাশপিং
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: আসিফ মোসাদ্দেক

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

এপ্রিল ২৯, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT