চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে অর্ডার দিয়ে বাসায় এনে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

অনলাইনে ব্যবসায়ীদের টার্গেট করে অর্ডার দিয়ে বাসায় এনে তাদের আটকে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করে মুক্তিপণ দাবি করত একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র। একটি অভিযোগের প্রেক্ষিতে ভুক্তভোগীকে উদ্ধারসহ ওই অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৩।

শনিবার রাতে রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকা থেকে ভুক্তভোগী উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা ভুক্তভোগীর নাম মো. জাকির হোসেন সোহাগ। আটকেরা হলেন নাছরিন আক্তার, মো. তাইজুল ইসলাম, মো. ফয়সাল। এসময় তাদের কাছ থেকে একটি ওয়াটার পিউরিফায়ার, একটি মোবাইল ফোন এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন: চক্রটি মূলত অনলাইনে ব্যবসায়ীদের টার্গেট করে অর্ডার দিয়ে বাসায় এনে তাদের আটকে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করে মুক্তিপণ দাবি করতো। তারা দীর্ঘদিন ধরে এধরনের কাজ করে আসছিল।

Banglabid

তিনি আরও বলেন, জাকির হোসেন সোহাগ ওয়াটার পিউরিফায়ার থ্রি-এম ব্রান্ড কোম্পানির ম্যানেজার। ওয়াটার পিউরিফায়ার থ্রি-এম ব্রান্ড কোম্পানির মালামাল হোম ডেলিভারি সুবিধা থাকায় আটক হওয়া নাছরিন অনলাইন হতে নম্বর সংগ্রহ করে জাকিরকে ফোন দিয়ে একটি ওয়াটার পিউরিফায়ারের অর্ডার দেয় এবং হোম ডেলিভারি দেওয়ার কথা বলে।

সে অনুযায়ী জাকির গতকাল শনিবার দুপুরে নাছরিনের কদমতলীর বাসায় একটি ওয়াটার পিউরিফায়ার নিয়ে গেলে তাকে আটকে রাখা হয়। আটকে রাখার পর ভুক্তভোগীর কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় এবং আটক তাইজুল ও ফয়সাল ভুক্তভোগী জাকিরকে মারধর করে। এসময় নাছরিন ভুক্তভোগী জাকিরের সঙ্গে অশ্লীল ছবি তোলে এবং মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দেয় হয় তাহলে ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার এবং মেরে ফেলার হুমকি দেয়।

উদ্ধার করা সামগ্রী

ভুক্তভোগী বাসায় ফোন করে অপহরণকারীদের দেয়া মোবাইল নাম্বারে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলে। পরে ভুক্তভোগীর ভাই দেলোয়ার অপহরণকারীদের মোবাইল নাম্বারে বিশ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠায়।

Reneta

এমরানুল হাসান বলেন, ভুক্তভোগী জাকিরের ভাই দেলোয়ারের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৩ ছায়া তদন্ত শুরু করে এবং জুরাইনের কদমতলী, মুরাদপুরের একটি বাসার ৪ তলা থেকে ভুক্তভোগী জাকিরকে উদ্ধারসহ তিনজন অপহরণকারীকে আটক করে।

আটক তিন আসামি জিজ্ঞাসাবাদে জানায়, তারা নিজেরা সহজ সরল ব্যবসায়ীদের বিভিন্ন কৌশলে পণ্য কেনার কথা বলে বাসায় এনে আটক রাখে এবং মুক্তিপণ আদায় করে থাকে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান র‌্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: র‌্যাব-৩
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘গণপিটুনিতে মৃত্যু’ যত মব, তত রব

পরবর্তী

‘নয়-ছয়’ বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের চাপ নেই!

পরবর্তী

‘নয়-ছয়’ বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের চাপ নেই!

মেহেরপুরে চিকিৎসকের ওপর ‘হামলা’র প্রতিবাদে বিক্ষোভ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT