চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনম বিশ্বাসের প্রথম ওয়েব ফিল্মে মীম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ন ২৮, অক্টোবর ২০২০
বিনোদন
A A

অমিতাভ রেজার বহুল আলোচিত ‘আয়নাবাজি’ ছবির চিত্রনাট্য লিখে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অনম বিশ্বাস। পরে জয়া আহসানের প্রযোজনায় ‘দেবী’ ছবি পরিচালনা করে ব্যাপকভাবে সমাদৃত হয়েছেন তিনি।

এরআগে ওয়েব সিরিজ নির্মাণ করলেও এবার অনম বিশ্বাস প্রথমবারের মত ওয়েব ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন। তার পরিচালিত ওয়েব ফিল্মের সম্ভাব্য নাম ‘হোয়াট দ্য ফ্রাই?’। এটিতে চূড়ান্ত হয়েছেন লাক্স চ্যানেল আই তারকা বিদ্যা সিনহা মীম।

বুধবার বিকেলে অনম বিশ্বাস ও মীম দুজনেই চ্যানেল আই অনলাইনকে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, নভেম্বরের প্রথম সপ্তাহেই শুটিং হবে এ ওয়েব ফিল্মের। অনম বিশ্বাস বলেন, ডিসেম্বরে জি ফাইভ অ্যাপে মুক্তি দেয়া হবে।

পরিচালক জানান, মীমকে চূড়ান্ত করা হয়েছে। অন্য শিল্পীদের সঙ্গে কথাবার্তা আগাচ্ছে। তবে এখনও চূড়ান্ত হয়নি। এই ওয়েব ফিল্মের গল্প নিয়ে অনম বিশ্বাস বলেন, একজন অভিনেত্রী যিনি এখনকার সময়ের সুপারস্টার লেভেলের, তার সঙ্গে ঘটনাক্রমে একজন সাধারণ মানুষের অন্যরকম দেখা হবে। এরপর তাদের মধ্যে কিছু ঘটনা ঘটতে থাকবে।

তিনি বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়া লাইফের একটা প্রতিচ্ছবিও গল্পে দেখানো হবে। এভাবে দুজনের মধ্যে একটা সম্পর্কে জড়ানোর ঘটনা থাকবে। মূলত এই দুজন মানুষের গল্প। এরসঙ্গে তাদের আশাপাশের মানুষদের নিয়েই গল্প।

নির্মাতা অনম বিশ্বাস জানান, ‘হোয়াট দ্য ফ্রাই?’ ওয়েব ফিল্মটি হবে ৪০ মিনিটের। এই কাজটির মাধ্যমে প্রথমবার অনম বিশ্বাসের নির্মাণে অভিনয় করতে যাচ্ছেন তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মীম।

Reneta

হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’, শাকিব খানের সঙ্গে ‘আমার প্রাণের প্রিয়া’, জিতের ‘সুলতান’ ছবিসব একাধিক দর্শকপ্রিয় চলচ্চিত্রের অভিনেত্রী মীম চ্যানেল আই অনলাইনকে বলেন, গল্পটা শুনেই খুব ভালো লেগে যায়। রোমান্টিক, ক্রাইম, থ্রিলার এসব ঘরানার বাইরের গল্প। একেবারেই নতুন লেগেছে। দর্শকরা নতুন গল্পের স্বাদ পেতে যাচ্ছেন।

এর আগে নাটক, চলচ্চিত্র, ওয়েব সিরিজে কাজ করলেও এই প্রথম ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন বিদ্য সিনহা মীম।

Jui  Banner Campaign
ট্যাগ: অনম বিশ্বাসজি-ফাইভবিদ্যা সিনহা মীমমীমলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের জনগণকে আর রাস্তায় নামতে হবে না: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT