চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনভিজ্ঞ’ বাংলাদেশের জন্য সময় চাইলেন ডমিঙ্গো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অধিনায়ক মুমিনুল হকের কথাপর্ব তখন শেষ। শেষের কাছে আসলে শনিবার শুরু হতে যাওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের স্বাগতিকদের কথাপর্বই। সংবাদ সম্মেলন তারপরও কিছুটা দীর্ঘ হল। কিছু বলবেন বলে মিনিটখানেক আগে যে পাশে বসা মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের কানে কানে কোনো সঙ্কেত দিয়ে রাখলেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

ডমিঙ্গো কোনো প্রশ্ন না নিয়েই এরপর বললেন বাড়তি কিছু মনোকথা। যাতে ফুটে উঠল খানিকটা অনুরোধের সুরও! টাইগারদের কোচ ‘অনভিজ্ঞ’ বাংলাদেশ দলের জন্য চাইলেন সময়, ধরতে বললেন ধৈর্য। সময় চাইলেন আসলে টাইগার ক্রিকেটের সমর্থকদের কাছে, আর সংবাদমাধ্যমের কাছে ধৈর্য।

সেসব চাওয়া-বলার পথে বাংলাদেশের এই টেস্ট দলটাকে যারপরনাই ‘অনভিজ্ঞ’ হিসেবে তুলে ধরলেন। সাদা পোশাকের ক্রিকেট আঙিনায় দুইদশক পেরিয়ে আসা বাংলাদেশ দলকে অনভিজ্ঞ বলার পেছনে ডমিঙ্গোর যুক্তিটা অবশ্য ফেলনাও নয়!

নিষেধাজ্ঞায় সাকিব আল হাসান নেই। দলের অটোমেটিক চয়েস সেরা খেলোয়াড়টিকেই তো শুধু হারায়নি বাংলাদেশ, হারিয়েছে একযুগের অভিজ্ঞতা সমৃদ্ধ এক সেনানীকে। ইমরুল নেই চোটে, মাহমুদউল্লাহ নেই ফর্ম হারিয়ে, মোস্তাফিজ যখন আসা-যাওয়ার মধ্যে, খেলতে থাকা পেসারদের মধ্যে রুবেল চলে না অবস্থায় আছেন। তাহলে দলে বটগাছটা কে? আতশকাঁচের তো দরকার হয় না! তামিম, মুশফিকুর, মুমিনুল ছাড়া অভিজ্ঞ কাকে টেস্টে পাচ্ছে বাংলাদেশ?

জিম্বাবুয়ে টেস্টের টাইগার স্কোয়াডের কথাই যেমন ধরা যাক। তামিম ৫৯, মুশফিক ৬৯ ও মুমিনুল ৩৯ টেস্ট ছাড়া বাকিদের দিকে তাকানো যাক। ওপেনিংয়ে সাইফ হাসান খেলেছেন ১ টেস্ট, ওয়ানডাউনে শান্ত ৩, মিডল-লোয়ার মিডলে মিঠুন ৮, লিটন ১৯ টেস্ট। অলরাউন্ডার মিরাজ ২২, পেসে তাসকিন ৫, মোস্তাফিজ ১৩, রাহি ৮, ইবাদত ৫। পেসার হাসান মাহমুদ ও ব্যাটসম্যান ইয়াসির আলি অভিষেকের অপেক্ষায়। স্পিনে তাইজুল ২৮, নাঈম ৪ টেস্ট। লাল বলের দাপটের সামনে অনভিজ্ঞই বটে! ডমিঙ্গো টানলেন সেটাই।

‘শেষ করার আগে দুটি বিষয়ে বলতে চাই। যদিও অফিসিয়াল প্রশ্ন নয়। ক্রিকেটকে বাংলাদেশে পাগলের মতো ভালোবাসা হয়। সংবাদমাধ্যমের মনোযোগ সত্যিই অবিশ্বাস্য। কিন্তু সবাইকে এটাও বুঝতে হবে, এই টেস্ট দলটার দিকেই দেখেন, নাজমুল ৩টি টেস্ট খেলেছে, সাইফ দ্বিতীয়টি খেলতে যাচ্ছে। আবু জায়েদ কেবল ৭টি, ইবাদত ৪ টেস্ট। দলটা সত্যিই খুব অনভিজ্ঞ টেস্টের জন্য।’

Reneta

‘অধিনায়ক ভারত-পাকিস্তানে অধিনায়কত্ব করেছে, বিশ্বের অন্য অধিনায়কদের দিকে তাকান, তাদের হাতে যা থাকে, ১০০-১৫০ টেস্ট খেলা পেসার। ব্রড, রাবাদা, ফিল্যান্ডার, স্টার্ক থাকে। সেদিক থেকে সত্যিই খুব অনভিজ্ঞ টেস্ট দল এটা।’

‘যা বলার চেষ্টা করছি, সমর্থক-সংবাদমাধ্যমকে ধৈর্য ধরতে হবে। বিশ্বে টেস্টে এটিই এখন সবচেয়ে অনভিজ্ঞ দল। আমরা ভারত-পাকিস্তান যেয়ে একদিনের অনুশীলনে খেলেছি। সবাই যথেষ্ট পরিশ্রম করছে। সবার সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। কিছুটা সময় দরকার ওদের। ওরাও জানে ভালো খেলতে হবে, সেই চেষ্টাটা করছে। একটু ধৈর্য ধরতে হবে। সবাইকে ওরা গর্বিত করবেই। শুধু খানিকটা সময় দরকার।’

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলমুমিনুলরাসেল ডমিঙ্গোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশি পণ্যের শুল্কহার ২০ থেকে ১৯ শতাংশ করলো যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT