বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে সড়ক পথে যোগাযোগ শুরু হতে যাচ্ছে। এ সংক্রান্ত একটি খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ চুক্তির ফলে চার দেশের মধ্যে সড়ক পথে পণ্যবাহী গাড়ি, যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত গাড়ি নিয়ে যাতায়াত করা যাবে।
মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর এবং এর সফলতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব পাশ করা হয়।
এরপর অনুমোদন দেয়া হয় বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আন্তঃ যান চলাচল সংক্রান্ত খসড়ায়। তবে এ চলাচলের ফি, রুট এবং ভিসার বিষয় ঠিক করা হবে প্রটোকলের মাধ্যমে। তবে যে দেশের ওপর দিয়ে যান চলাচল করবে, সে দেশের জন্য নিষিদ্ধ পণ্য গাড়িতে পরিবহন করা যাবে না। ৩ বছর পর পর চুক্তি নবায়ন হবে।
ভুটানের রাজধানীতে ১৫ জুন ৪ দেশের মন্ত্রিপর্যায়ের বৈঠকে এ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষর হবে।এছাড়া নেভি অ্যামেডমেন্ট অ্যাক্ট ২০১৫’র খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।







