চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্য এক রেকর্ড গড়লেন মরিনহো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ন ১৬, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

অনন্য এক রেকর্ডের মালিক হলেন রোমার কোচ হোসে মরিনহো। ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে কোচ হিসেবে সর্বাধিকবার সেমি ফাইনালে ওঠার রেকর্ড গড়লেন এই পর্তুগিজ। স্যার অ্যালেক্স ফার্গুসন, কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলার মতো কোচদের পেছনে ফেলে এ মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ তিন টুর্নামেন্টের সেমিফাইনালে খেলা প্রথম কোচও তিনি। চলতি মৌসুমে রোমা কনফারেন্স লিগের ট্রফি জিতলে তিন টুর্নামেন্টের শিরোপা জেতা একমাত্র কোচ হবেন মরিনহো।

শুক্রবার কনফারেন্স লিগের কোয়ার্টারে বোডোকে বিধ্বস্ত করে সেমির টিকেট কেটেছে মরিনহোর রোমা। আর তাতেই উয়েফার তিন টুর্নামেন্টে মোট ১১ বার সেমিফাইনাল ওঠার রেকর্ড গড়ে ফেললেন তিনি। এর আগে ৯ বার সেমি খেলেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ও সিটি বস পেপ গার্দিওলা।

ইতালিয়ান ক্লাব রোমায় আসার আগে মোট ৯টি ইউরোপিয়ান ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন মরিনহো। নেতৃত্ব দিয়েছেন রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান ও টটেনহামের মতো ক্লাবগুলোকে। পাঁচবার বিশ্বসেরা ক্লাব কোচের পুরষ্কার জেতার পাশাপাশি দুইবার চ্যাম্পিয়ন্স লিগ ও তিনবার ইংলিশ প্রিুময়ার লিগ জিতেছেন পির্তুগিজ এই কোচ।

Jui  Banner Campaign
ট্যাগ: আনচেলত্তিইউরোপা লিগগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগফার্গুসনমরিনহোরোমা
শেয়ারTweetPin

সর্বশেষ

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT