বিপুল ভোটের ব্যবধানে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়ী হয়েছেন লেবার পার্টির বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী রুশনারা আলী।
বাঙালিঅধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও বো আসন থেকে তৃতীয়বারের রুশনারা প্রায় ৪২ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এর আগে সর্বশেষ নির্বাচনে প্রায় ২৫ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন রুশনারা আলী।
২০১০ সালে রুশনারা আলী প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছিলেন।
রুশনারার জন্ম সিলেটের বিশ্বনাথে। রুশনারা প্রথমবার যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হয়ে আন্তর্জাতিক উন্নয়ন ও শিক্ষা-বিষয়ক ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি পার্লামেন্টারি ট্রেজারি সিলেক্ট কমিটির সদস্য হিসেবে মেয়াদ পূর্ণ করেন।








