নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের এমিরেটাস অধ্যাপক ড. হাফিজ জি এ সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি….রাজেউন)। মঙ্গলবার বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
বুধবার বাদ জোহর গুলশান লেকপাড় কবরস্থানে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
ড. হাফিজ সিদ্দিকী দীর্ঘ ৫০ বছরের বেশি সময় অধ্যাপক, গবেষক, আন্তর্জাতিক পরামর্শক ও ব্যবসায়ীক নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় বৃদ্ধি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত ১৩টি বই ও প্রবন্ধের রচয়িতা ও সহরচয়িতা হিসেবে কাজ করেন ড. হাফিজ জি এ সিদ্দিকী।










