শিক্ষা

অধ্যাপকের বিরুদ্ধে সহকর্মীদের যৌন হয়রানির অভিযোগ

অধ্যাপকের বিরুদ্ধে সহকর্মীদের যৌন হয়রানির অভিযোগ

দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নানা কারণে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঢাকার একটি শীর্ষ কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। নারী সহকর্মী ও ছাত্রীদের কাছে ওই অধ্যাপক একজন বিকৃত মানসিকতার মানুষ হিসেবে পরিচিত। কলেজের অধ্যক্ষ বলেছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ঢাকা কমার্স কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সাইদুর রহমান। অনেক নারী শিক্ষকের কাছে তিনি এক আতঙ্কের নাম। ছাত্রীরাও তাকে আতঙ্কের কারণ মনে করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার নানা কর্মকাণ্ড। অনেকেই অভিযোগ করেছেন তার বিরুদ্ধে।

কলেজের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি বলছেন কেউ কেউ। অন্য বিভাগের সহকর্মীরাও অধ্যাপক সাইদুর রহমানের কর্মকাণ্ডে ত্যক্ত-বিরক্ত।

অভিযোগ জমা পড়ার বিষয়টি স্বীকার করে কলেজের অধ্যক্ষ বলেছেন, তদন্ত চলছে।

একই কথা বলেছেন উপাধ্যক্ষ। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি শিক্ষক সাইদুর রহমান। তার দাবি, তদন্তেই বেরিয়ে আসবে প্রকৃত সত্য।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:অধ্যাপক যৌন হয়রানি সহকর্মী হয়রানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…