চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়ক হিসেবে নিজেকেই ‘সঠিক ব্যক্তি’ বলছেন রুট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ন ১৭, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট ক্রিকেটে শোচনীয় সময় পার করছে ইংল্যান্ড। অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যবধানে হেরে বসা দলটি হোবার্টে হওয়া শেষ টেস্টে ২৭১ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে তারা মাত্র ১২৪ রানেই অলআউট হয়। ৬৮ রানের ওপেনিং জুটির পর আর মাত্র ৫৬ রান যোগ করেই ইংলিশরা তাদের ১০ উইকেট হারায়, যা তাদের বর্তমান পারফরম্যান্সের বাস্তব প্রতিচ্ছবি।

গত রোববার আইসিসির হালনাগাদ পয়েন্ট টেবিলে দেখা যাচ্ছে, ৯ ম্যাচ খেলে এক জয়, দুই ড্র ও ৬ হারে ১০ পয়েন্ট ও ৯.২৫ শতাংশ জয়ের হার নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নয় দলের ভেতর সবার নিচে অবস্থান করছে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার মাটিতে নিকট অতীতে ক্রিকেটের জনকদের টেস্ট রেকর্ড যাচ্ছেতাই। ২০১৩ সাল থেকে অজিদের ডেরায় ১৫ টেস্টের ভেতর ১৩টিতেই তারা পেয়েছে হারের লজ্জা, জয় পায়নি একটিও। তার ভেতর ১০ টেস্টে অধিনায়ক হিসেবে ছিলেন জো রুট।

এমন বাজে সময় পার করার পরও অধিনায়কত্বের দায়িত্ব চালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়ে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট টেস্ট ক্রিকেটে তার দলের ভাগ্য পরিবর্তনের জন্য সুযোগ চেয়েছেন।

‘আমি এই দলটিকে নিয়ে এগিয়ে যাওয়ার এবং সবকিছু ঘুরিয়ে দেয়ার সুযোগ পেলে খুশি হবো। এই মুহূর্তে আমরা দল হিসেবে একটি কঠিন সময় পার করছি এবং পারফরম্যান্স মোটেও ভালো ছিল না। কিন্তু আমি সবকিছু ঘুরিয়ে দেয়ার সুযোগটি পেলে খুশি হওয়ার পাশাপাশি আমাদের পারফরম্যান্স খুঁজে পেতে শুরু করব। যা আপনি ইংলিশ টেস্ট দলের কাছ থেকে আশা করেন।’

‘আমার নিজের চোখে এই দলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমিই সঠিক ব্যক্তি বলে বিশ্বাস করি। যদি সেই সিদ্ধান্তটি আমার হাত থেকে নিয়ে নেয়া হয় তবে তাই হোক।

Reneta

আমার জিনিসগুলোকে (অধিনায়কত্বের সিদ্ধান্ত) চালিয়ে যাওয়ার এবং বদলে দেয়ার ক্ষুধা আছে। তবে আমরা দেখব কীভাবে বিষয়গুলোর প্রকাশ হয়।’

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডরুটলিড স্পোর্টসহোবার্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভালোবাসা, স্বাধীনতা ও সাংবাদিকতার দীর্ঘ যাত্রা: শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা ঢাবি শিক্ষকসহ ৫ জন পুলিশ হেফাজতে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি প্রশাসন: ব্যারিস্টার ফুয়াদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT